প্রণয় কিংবা প্রয়াণ
০২ রা নভেম্বর, ২০১২ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিষন্ন রৌদ্র ক্লান্ত বিকেলে সোনালী ডানার শিকারী চিলের থাবায় রক্তাক্ত সদ্য পাখা মেলতে শেখা শালিক শাবকের আর্তনাদ উঁচু পাথুরে দেয়াল গুলোকে আজ স্পর্শ করছে না।অথচ ওর জন্ম ছিল ঠিক যেন কবিতার মত,কোন এক স্বর্গীয় মূহুর্তে,মুগ্ধতার চরম বিস্ময়ে আর সৃষ্টির পরম স্বার্থকতায়।কাশফুল কিংবা ঝাউবনের ফাঁকে কখনবা প্রজাপতির রঙ চুরি করে কখনবা ঝিঁ ঝিঁ পোকার ডাকে পুলকিত হয়ে,ডাহুক ছানার সঙ্গে দুষ্টামিতে শৈশবের দৃপ্ত পদচারন ছিল ওর।রৌদ্রজ্জ্বল কোন শরতের পড়ন্ত দুপুরে নীল আকাশ বেয়ে যাওয়া সাদা পেঁজা তুলোর মতো মেঘ গুলোকে ওর খুব আপন মনে হয়েছিল।মনে মনে বিধাতার কাছে চেয়েছিল একদিন ওই মেঘের ভেলায় ভেসে সেও উড়বে এক দিগন্ত থেকে আরেক দিগন্তে,প্রিয়তমার জন্য গোধুলির কাছ থেকে রঙ চুরি করে আনবে।
গোধুলির রঙের মতো নিভতে শুরু করেছে যত রং, কালো কাকের ডানায় ভর করে সুতীব্র কর্কশ সুরে অন্ধকার ধেয়ে আসছে। রুগ্ন শকুনের প্রমত্ত বিলাপে আলো আধাঁরির মায়াজালে শয়তানের তান্ডবনৃত্য প্রতিনিয়ত বেগবান।পশ্চিম আকাশের রক্তিম আলোচ্ছটাগুলো ক্রমশ ধুসর থেকে ধুসরতর হয়ে চলেছে।ধুসর মেঘগুলো উন্মত্ত বেগে উড়ে চলেছে অজানা গন্তব্যে।প্রজাপতির ডানায় উড়তে শেখা শালিক শাবকটি আজ কাকের ডানায় ভর করে চলে যাবে ধুসর কোন অচেনা অজানা মায়াময় জগতে।যেখান থেকে কোনদিন আর ফেরা হবে না,নীল আকাশে সাদা মেঘের ডানায় ওড়া হবে না, প্রিয়তমাকে দেওয়া প্রতিজ্ঞা পূরণ করা হবে না।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১২ সকাল ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব...
...বাকিটুকু পড়ুনআনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের...
...বাকিটুকু পড়ুন

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,...
...বাকিটুকু পড়ুন