আমার জানালায় এখন আর আলোরা এসে ভিড় জমায় না
ভ্রমণ করে যাই অযস্র অন্ধকার ছায়াপথ
হারানো সেই সব মৃত কিংবা পতন হওয়া নক্ষত্রদেরকে
বিবর্ণ স্মৃতির গুমোট বাঁধা দুঃস্বপ্নে খুঁজে বেড়াই।
ভিড় করি বিষাক্ত সরীসৃপের দলে,শীতল অন্ধকারে
ঝরে পড়া শিউলি মাড়িয়ে এগিয়ে যাই
আদিম ক্রোধ নিয়ে ঝাঁপিয়ে পড়তে ইচ্ছা করে।
আগুন জিহবা নিয়ে ছুটে যাই, অভিমানী পেঁচার দিকে
নিষ্ঠুরতার বীজ বুনে, রক্ত জবা ফোটাই।
ক্রমাগত মেঘের গর্জনে আর আলোক ঝল্কানিতে
স্বম্ভিত ফিরে পাই;কাঁচা মাংসের পোড়া গন্ধে বাতাস ভারি হয়।
অতঃপর ভেসে যাই কালো মেঘের ভেলায়,শুন্য থেকে মহাশুন্যে;
পতনের চূড়ান্ত অপেক্ষায় প্রহর গুনতে থাকি।
অভিশপ্ত মেঘের দল হতে হয়ত বৃষ্টি হয়ে ঝরে পড়বো
একদিন কোন কিশোরির আদর মাখা নরম গাল ছুঁয়ে,খুনসুটিতে মেতে উঠব;
পুলকিত হব সদ্য ফোটা ঘাসফুলের ছোঁয়ায়
তারপর মিশে রব মাটির বুকে অনন্তকাল।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


