যেমন খুশি নাচতে পারি গাইতে পারি আমি
ইচ্ছে মতন আঁকতে পারি লিখতে পারি আমি
বলতে পারি শুনতে পারি দেখতে পারি সবই
ভাবতে চাইলে ভাবতে পারি সারাদিনের ছবি।
দুঃখে যেমন দুঃখ পাই সুখেও আমার সুখ
হাসতে পারি কাঁদতে পারি দেখি যেমন মুখ
শিখতে আমি ভালই পারি বুঝতে পারি জীবন
সবার মত একই আমি মানুষের যা বিবরণ।
তবু কেন আমাকে তোমরা বন্দী করে রাখো
মেয়ে আমি তাই কি এমন সামাজিক সাঁকো?
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





