somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজকাল বড় হতে পারে সবাই

২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল বড় হতে পারে সবাই।

মুটে মজুর লেবার ভিখারী রিক্সাওয়ালা ঠেলাওয়ালা
এমন কি টো টো কোম্পানির যে কোন ম্যানেজার
যে কেউ যখন তখন বড় হতে পারে।

এ সমাজের দৃষ্টিতে
বড় হওয়া মানে তো বড়লোক হওয়া
বিলাস বহুল বাড়ি গাড়ি নামীদামী পোশাক পরিচ্ছদ ও দেখনদারি,
এসব তো যে কেউ যখন তখন হতে পারে।

তাই আজকাল বড় হতে পারে সবাই।

এর জন্য ধান্ধার বুদ্ধি লাগে
এধার ওধার ওধার এধার সরানো ধরানো লাগে
ওকে দিয়ে একে বলা আর একে নিয়ে ওকে চলা
আর কিছু টিক্স লাগে তবে তা হয়তো পলিটিক্স নয়।

কিন্তু কখনই পড়াশুনা লাগে না
গুচ্ছের গাদা গাদা বই পড়তে লাগে না
পড় পড় বলতে থাকা বাবা মায়ের বকাঝকা লাগে না
দিন নেই রাত নেই টিউশনের দৌড়াদৌড়ি লাগে না
দু এক নম্বরের টানাপোড়েন লাগে না
ডিগ্রী লাগে না
ক্যাম্পাসিং লাগে না
কম্পিটিশনের টেনশনে ঢুকতে হয় না
ভোর থেকে লাইন দিয়ে ভেরিফিকেশন লাগে না;
কোন ফর্ম ফিলাপ নেই, দাদা কাকা মামা মেসোর সেটিং নেই;
কিংবা এসবে ব্যর্থ হলেও ভাবনার কিছু নেই।

তবু ভয় ভীতির সম্মান আসবে
পেছনে কি বলবে জেনে কোন লাভ নেই,
সামনে সবাই বলবে এবং বলতে বাধ্য হবে
'এই হল গিয়ে বড় হওয়া'।

তাই আজকাল বড় সবাই হতে পারে।

তারপর একদিন এরকম বড় হতে হতে
পৃথিবীতে শুধু বড় বড় বিলাসবহুল বাড়ি গাড়ি
নামীদামী পোশাক পরিচ্ছদ ও দেখনদারি পায়ের শব্দে
সকাল হবে দুপুর গড়িয়ে বিকেল হবে
তারপর সন্ধ্যে নেবে আসবে
কিন্তু সবুজের গন্ধে
সূর্য আর উঠবে না নীল আকাশে।




সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:৪১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনু কবিতা

লিখেছেন সামিয়া, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:৫১



(১)
গল্প স্বল্প আড্ডার ভেতর
ডাকে পুরোনো দিন,
বিষন্ন স্মৃতির পাতা
ক্লান্ত বিলীন।

(২)
শোকের ধুলো জানালাতে,
বসে থাকে রোদ না মেখে,
হারিয়ে গেলো কারো মুখ
ভুল ঠিকানায় নাম লিখে।

(৩)
চায়ের ধোঁয়ায় মুখ লুকিয়ে
একাকী নিরালায়,
গল্প শেষেও... ...বাকিটুকু পড়ুন

পশ্চিমবঙ্গের নির্বাচন 2026 : BJP কি জিততে চলেছে ?

লিখেছেন গেছো দাদা, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৫

আসন্ন বিধান সভা নির্বাচনে(2026) কি পশ্চিমবঙ্গ রাজ্যে BJP জিততে চলেছে?
আসুন জেনে নিই প্রকৃত সম্ভাব্য রেজাল্ট।
রাজ্য সরকারের IB এবং মোদী সরকারের গোয়েন্দা সংস্থার সূত্র অনুসারে,কোন দল কত আসন পেতে পারে... ...বাকিটুকু পড়ুন

সোনালু ফুল

লিখেছেন সাইফুলসাইফসাই, ০৯ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭

সোনালু ফুল
সাইফুল ইসলাম সাঈফ

উত্তরার এক পথে দেখে চমকিত
সোনালি সৌন্দর্যে সোনালু ফুল
ঝুলে আছে যেন রমণীর কানের দুল
সূর্যের কিরণে জাঁকালো শোভিত!
সোনালু গাছ গ্রামেই দেখেছি
এর রূপ দেখে বিমোহিত হয়েছি।
লম্বা ফল বলে যাকে বাঁদরলাঠি
বুঝি... ...বাকিটুকু পড়ুন

আমরা যে আসলে কী চাই, নিজেরাও জানি না

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:৫৬



কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া খুললেই একটাই দৃশ্য—হতাশার গল্প আর সমালোচনার স্রোত। বিশেষ করে শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন সাহেবকে নিয়ে নানামুখী আলোচনা বেশ জমে উঠেছে। ক্ষমতায় আসার দুই মাসও... ...বাকিটুকু পড়ুন

নিঃশেষে প্রাণ যে করিবে দান- ক্ষয় নাই তার ক্ষয় নাই!

লিখেছেন রাজীব নুর, ১০ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৪



অসুস্থ মানুষের সেবা করা, অবশ্যই মহৎ একটি কাজ।
বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে। আসলে মানুষ অসুস্থ হয়ে গেলেই অসহায় হয়ে যায়। অবচেতন মন বারবার বলে- এবার... ...বাকিটুকু পড়ুন

×