প্রথম গল্প (ডিজিটাল যুগের):
সাম্প্রতিক এক বৈঠকে বলা হয়, চলতি অর্থবছরে সড়কপথের মেরামত বাবদ ৬৯০ কোটি টাকা এবং উন্নয়ন খাতে এক হাজার ৮২৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ওই টাকা থেকে মেরামত বাবদ কোনো অর্থ ব্যয় করা হয়নি; এমনকি অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ ছাড় করার অনুরোধও করা হয়নি। বাজেটে বরাদ্দ থাকার পরও কেন রাস্তাঘাট মেরামত করতে পারলেন না—জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘টাকা খরচের জন্য অর্থ মন্ত্রণালয়ের সম্মতির প্রয়োজন হয়।’ আপনি টাকা ছাড়ের সম্মতি চেয়েছিলেন? এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে আবুল হোসেন বলেন, বৃষ্টির মধ্যে তো কাজ করতে সমস্যা হয়। উন্নয়নকাজের জন্য রোদ ও খরা লাগে।
যখন রোদ ছিল, তখন সংস্কারকাজ করেননি কেন? যোগাযোগমন্ত্রীর জবাব, তখন তো রাস্তাঘাট এত খারাপ ছিল না। বৃষ্টির জন্য এই সমস্যা হয়েছে।
দ্বিতিয় গল্প (এনালগ যুগের):
মিলে যাওয়া গল্পটি সবাই জানেন, একদিন বৃষ্টিতে নাসিরুদ্দিন হোজ্জার চালের ফুটো দিয়ে বৃষ্টির পানি পড়ায় তার বউ বল্ল, ফুটো মেরামত কর।নাসিরুদ্দিন হোজ্জা বলল, এখন তো বৃষ্টি, মেরামত করব কিভাবে? বৃষ্টি শেষে তার বউ বল্ল, এখন ফুটো মেরামত কর। হোজ্জা অবাক হয়ে বলে, এখন তো বৃষ্টি হচ্ছে না, মেরামত করব কেন ?
প্রথম গল্পটিকে যদি কেউ ডিজিটাল হোজ্জার গল্প বলতে চায়, সে কি খুব বেশী ভূল করবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


