কুরবানি নিয়ে কোন নেতিবাচক মন্তব্য যদি কোন মুসলমান-কে আহত করে, তাহলে কি তা সাম্প্রদায়িক মন্তব্য বলে বিবেচনা করা যায় না?
ইদানিং ৩৬0 দিন সম্পূর্ণ অসাম্প্রদায়িক এবং প্রগতিশীল মানসিকতা-সম্পন্ন কিছু শ্রদ্ধেয় মানুষ কুরবানীর আসে-পাশের বাকী ৫দিন অতি বিপ্লবী কিছু মন্তব্য করেন ফেজবুক কিংবা বিভিন্ন ব্লগে, যা অসাম্প্রদায়িক থাকে কিনা বিবেচনা জরুরি। প্রথমে সবিনয়ে তাদের জন্য পেশ করলাম ডিকশনারি থেকে একটি শব্দঃ অসাম্প্রদায়িক adj 1 non-communal; non-sectarian. 2 free from communal feeling or prejudice; liberal; cosmopolitan. ~তা n non-communalism; liberality; universality. আমি নিশ্চিত তারা এগুলো জানেন। হয়ত জানেন না, কুরবানি একটি ধর্মীও বিধান।
মন্তব্ব সমূহের ২/১টা উধারন দিলামঃ একসাথে এত পশু নিধন!!; নিরিহ পশু হত্তা!!; পশু কি সবচে প্রিয়!!; অথবা এমন কিছু যা উল্লেখ করলে কিছু প্রিয়জন মনে করতে পারেন তাকে-ই বলছি ...... আমি দুর্বল ইমানের মুসলমান, প্রগতিশীলতার কাতার থেকে বাদ পরে যাওয়ার ভয়ে ভিত-শন্ত্রস্থ... চিরতরে নিরামিশ ভোজী হয়ে যেতে ইচ্ছা করে। যেহেতু সারা বছর মাংশ না খেলে আমার চলে না, তাই তাদের মত সাহসীও হয়ে ওঠা হয় না।
জন্মের পর থেকে কতগুল কুরবানি পার করলাম? তখন গরু ছাগলের সংখ্যা ছিল কত? প্রতি বছর কুরবানিতে এত এত নিধন(!!) তাহলে এখন এদের কি কেউ জিবিত আছে? থেকে
থাকলে এত চিন্তার কি আছে আমার মোটা মাথায় তার সমাধান মেলে না। “যদি পরে আর মাংশ না পাই!?” এই ভয়ে প্রচারণা হলে বলতে চাই, একটা দিন কিন্তু সম্ভব হল, যেদিন অধিকাংশ মানুষ মাংস খাওয়ার দুর্লভ সুযোগ পাছছে, কেন অপচয় হিশেবে মূল্যায়ন করছেন! সারা বছরে ধর্মীও দুইটা উৎসব... একটু সোজা চোখে তাকান... যারা নাম কামানর জন্য বড় গরু কুরবানি দেয় তাদের সংখ্যা কত...? আবার এই শ্রেণি কিন্তু বাসি খাবার খুব একটা খায় না, শুতরাং তাতে-ও কিছু হতদরিদ্র মাংস প্রত্যাশীদের মুখে হাশি ফোটার সুজগ থাকে .. তাহলে সমস্যা কি!! বাকি ৫ টা দিনও কি থাকা যায় না আপনার আসল ৩৬০ দিনের মত?
পরিশকার-পরিছন্ন থাকার জন্য কেউ কেউ প্রচারণা করছেন দায়িত্ববোধ থেকে... তাদের ধন্নবাদ।
আপনার মন্তব্ব জন-কল্লানে হোক, জন-কলহে নয় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


