ব্রেকিং নিউজ : বেলা ১২ টায় সংসদ ভবন-এর মিডিয়া সেন্টারে পৃথক ভাবে সংবাদ সম্মেলন ডেকেছেন মাননীয় প্রধান মন্ত্রী ও বিরোধী দলীয় নেতা।
♥♥☆;★:☆:★;☆♥♥☆;★:☆:★;☆♥♥☆;★:☆:★;☆♥♥
বেলা ১২টা। বাংলাদেশ অচল। সাংবাদিক-সহ বিভিন্ন পেশাজীবি ও বিশিষ্ট মানুষে কানায় কানায় ভর্তী সংসদ ভবন ও এর আশেপাশের সকল এলাকা। সারা দেশ কেউ রাস্তায় নেই, কোন কাজে নেই, কেবল অধীর আগ্রহে টিভি সেটের সামনে নিশব্দ অবস্থান সবার। কি বিষয় ! আলাদা আলাদা ভাবে কিন্তু একই স্থানে একই সময়ে ২ নেত্রীর সংবাদ সম্মেলন ! অবশেষে ঘড়িতে কাটায় কাটায় ১২টা। সারাদেশের দম বন্ধ।
নির্ঘুম চোখ নিয়ে ২ নেত্রীর একই সাথে মিডিয়া সেন্টারে প্রবেশ, ফোলা চোখে কিছুটা কান্নার ছাপ। পাশাপাশি ২জন বসে একজন আর একজনকে শুরু করার অনুরোধ করলেন। প্রতিটি সেকেন্ড যেন এক-একটি যুগ। সব দলীয় শীর্ষ নেতারা হতবাক! তারা কেউই কিছু জানেন না কি হতে চলেছে।
অবশেষে নিরবতা ভাঙ্গলেন প্রধানমন্ত্রী।
”আপনারা আমাদের কি ভেবেছেন ? দেশ নিয়ে কি আপনারা আমাদের চেয়ে বেশী চিন্তিত ?“
দীর্ঘশ্বাস ফেলে এইবার শুরু করলেন বিরোধী দলীয় নেতা “দেশ কি আমাদেরও না? আমরা কি দেশ নিয়ে ভাবি না!” কট্টরপন্থী কিছু নেতাদের গা কাপছে রাগে ও হতাশায়, এ সব হচ্ছে কি! তারা কিছুই জানেন না! পধান মন্ত্রী বললেন “একান্ত গোপনে দীর্ঘসময় নিয়ে আমরা বৈঠক করেছি, দেশী-বিদেশী কোন কুটনৈতীক তৎপরতায় না, একান্ত নিজেদের উদ্যোগে আলোচনা করে ঠিক করেছি দেশের জন্য আমাদের কি করা উচিৎ। আমাদের কোন নেতাদের সাথে এবিষয়ে কোন আলোচনা করা হয়নি, আশা করি উনারা এটাকে গ্রহন করবেন।”
প্রধান মন্ত্রী বিরোধী দলের নেতার চোখে চোখ রাখলে এবার তিনি শুরু করলেন, “জীবনের শেষ সময়টুকু আমরা কোন দলের নেত্রী নয়, গোটা দেশের “মা” হিসেবে দেশটাকে লালন-পালন করে যেতে চাই। ক্ষমতার কেন্দ্র নয় নিজেদের আমরা ভালোবাসা আর বন্ধনের কেন্দ্রে পরিনত করতে চাই।” তাদের চোখের কোনে জলের ঝিলিক।
রুদ্ধ শ্বাসে গিলছে বাংলাদেশের মানুষ, কারো কারো চোখের কোন ভিজে উঠতে শুরু করেছে গভীর শ্রদ্ধা আর আবেগে । গোটা জাতী কবরের নিরবতা আর বেহেস্তের স্নিগ্ধতায় আপ্লুত। প্রতিটি শব্দ যেন গোগ্রাসে গিলছে আর পরের শব্দটি শুনতে অধীর অপেক্ষায় মোহময়...
♥♥☆;★:☆:★;☆♥♥☆;★:☆:★;☆♥♥☆;★:☆:★;☆♥♥
চলেন, সবাই মিলে আজ না হয় এই একই স্বপ্ন দেখি, আর স্বপ্নটিকে ছড়িয়ে দেই হতাশাবাদী সকল মানুষের হৃদয়ে .....
জয় বাংলা, বাংলাদেশের জয়~~~~
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


