somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশী সনদপ্রাপ্ত বিদেশী গম

০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক স্কুল শিক্ষকের কাছ থেকে একটি গল্প শুনে ক্লাস রুমে হেসে গড়াগড়ি খেয়েছিলাম ! ক্লাস ফাইভ হবে তখন, তাই হয়তো বাস্তবতা না বুঝে- সিরিয়াস গল্পেই হেসেছিলাম।

আজ কেন সে গল্প মনে পড়লো, তা বলার আগে গল্পটা বলি:

যুদ্ধক্ষেত্রে যুদ্ধবিরতী চলছিল। সে অবস্থায় রেডক্রস-এর কর্মীরা ছড়িয়ে-ছিটিয়ে থাকা লাশ সরাচ্ছিল আর অসুস্থদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছিল। অভিজ্ঞ এমবিবিএস-এফআরসিএস ডাক্তারগন হেটে হেটে যুদ্ধে মৃত লাশগুলোর গায়ে সীল মেরে মেরে এগুচ্ছিল আর পেছন পেছন ডোম-রা সীল দেখে দেখে লাশগুলোকে তুলছিল লাশবাহী গাড়িতে আর সীল ছাড়া অসুস্থদের এ্যম্বুলেন্সে।
হঠাৎ ডোমরা একটা সীলমারা লাশ উঠাতে গেলে সেটি নড়েচড়ে উঠলো। ডোমরা কেয়ার করলো না.. লাশবাহী গাড়ীটির দিকে তাকে নিয়ে রওয়ানা করলো, অবস্থা সুবিধার না আঁচ করতে পেরে যুদ্ধাহত সৈনিকটি চিৎকার করে উঠলো, “আমাকে কই নিয়া যাও? আমিতো মরি নাই, আমিতো আহত”।
ডোমরা কর্নপাত করলো না, বললো “গায়ে সীল মারা আছে”।
সৈনিকটি সমানে চিৎকার করছে, “আরে ভুলে সীল দিছে, আমি নিজে কথা বলে বলছি আমি বেঁচে আছি....”
ডোমরা নির্বিকার, এক ডোম বললো, “চুপ থাক, ফাইভ পাশ সেপাই, তুই কইলেই হইবে! বড় বড় পাশ দেওয়া ডাক্তারদের চেয়ে তুই বেশী বুঝস? ডাক্তাররা মরাগো সীল মারে, তারা যখন তোরে সীল মাইরা দিছে- তখন তো তুই মরা, চুপ কইরা পইরা থাক”।

গম বিষয়ক ভাবনাই আমাকে স্কুলের গল্পটা মনে করিয়ে দিয়েছিল। ছোটবেলা থেকেই আটা চিনতাম, গম চিনতাম না। আস্তা আটা বা গুড়া হওয়ার আগের অবস্থার গম দেখছি বেশী দিন হয়নি। গমের আমরা কি বুঝি!! খাদ্য অধিদপ্তরের প্রতিবেদনে যে গম সম্পর্কে বলা হয়েছে “গমের দানা ভাঙ্গাচোরা, পুৃঁচকানো বা পোকাওয়ালা হলেও তা খাবার উপযোগী (বাংলাদেশ প্রতিদিন, ৬ জুলাই, ২০১৫)”। প্রতিবেদনে আরো বলা হয়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে এ গম প্রেরন করা হলে তাতে প্রোটিনের মাত্রা যাচাই করে চুক্তিপত্রে বর্নিত নির্দেশের চেয়ে বেশী প্রোটিন রয়েছে মর্মে ফলাফল দেওয়া হয়। খাদ্য মন্ত্রনালয় কর্তৃক ১৪টি নমুনা বিসিএসআইআর-এ (সাইন্স ল্যাব) পাঠানো হলে গমের মান ভালো বলে প্রত্যয়ন করা হয়।”
“প্রসঙ্গত, গত ৩০ জুন ব্রাজিল থেকে আমদানী করা প্রায় ৪০০ কোটি টাকা মূল্যের গম মানুষের খাওয়ার উপযোগী কি না- তা জানতে চান হাইকোর্ট।”

ফাইভ পাশ সৈনিকের বোকামীর কারনে ফাইভে পড়ুয়া আমি তখন হেসেছিলাম কিনা, তা মনে নেই, তবে এখন আর হাসছি না! এখন আমি জানি যে, গম বিষয়ে আমার কোন ধারনা নাই, গমের আমি কিচ্ছু বুঝি না... বিদেশী এ গম নিয়ে দেশীয় সংশ্লিষ্ট অভিজ্ঞরা যখন সনদ প্রদান করেছে তখন আমাদের মুখ বন্ধ করে এই গমের তৈরী সুস্বাদু খাবার খাওয়াই শিক্ষিতের লক্ষন।

গম খেলে আয়ুর্বেদ মতে: গম মধুর বায়ু ও পিত্ত নাশ করে, গুরুপাক অর্থাৎ হজম করতে দেরি হয়, শুক্রবৃদ্ধি করে, স্নিগ্ধ, শরীরে বল আনে, ভাঙাকে জোড়া দিতে সাহায্য করে (ভগ্নসংযোজক), সারক (মল, মূত্র, বায়ু নিঃসরণ করে), শরীরের দৃঢ়তা বৃদ্ধি করে, গায়ের রঙ পরিষ্কার করে (বর্ণপ্রসাদক) ও রুচি বৃদ্ধি করে (রুচিকর)।

আর যদি দেশী সনদ প্রাপ্ত এই বিদেশী গম খাওয়া যায়, তাহলে তো অবশ্যই সবকিছু বেশী বেশী মাত্রায় অর্জন সম্ভব। এখন প্রয়োজন, টেলিভিষন চ্যানেলগুলোতে রান্না বিষয়ক অনুষ্ঠানগুলোতে বেশী বেশী করে গম-জাত খাবারের রেসিপি দেখানো এবং দেশের সচেতন জনগনের বেশী বেশী করে গমের রেসিপি লিখে গুগল সার্চ দেয়া।
তাহলেই দ্রুত ব্যবস্থা হয়ে যাবে দেশী সনদপ্রাপ্ত বিদেশী গমের।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×