somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ চতুর্থী

২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ চতুর্থী...তিথি অনুযায়ি আজ পাপার মৃত্যুদিন...একটু ব্যস্ততার মধ্য দিয়েই সকালটা কাটল...তারপর বেরিয়ে এই ফিরছি...খুব যে মন খারাপ তা না!

ক’দিন ধরে খুব কাকদাদার কথা বলতে ইচ্ছে করছে।

আজও যার কথা ভাবলে মনটা আদ্র হয়ে ওঠে -সে হল আমার ভেবলু কাকাদাদা।

সম্পার স্টুডেন্ট অলক তখন h.s দিচ্ছে। কমার্স কলেজ়ে সিট পরেছে। সম্পা একদিন এসে আমায় বললো কলেজের উঁচু নারকেল গাছ থেকে নাকি একটা দাঁড়কাকের ছানা পরে গেছে। বাচ্চারা ঢিল ছুড়ছিল, ও বকেছে। বিকেলে আমি ওর সাথে কলেজ়ে গেলাম। তখনও একপাশে পরে ছিল। ভাবলাম মরে গেছে। কিন্তু না! মাথা ঝুঁকে পরে আছে। সেটাকে তুলে রিক্সা করে বাড়ি ফিরলাম, একটু ভয়ে ভয়ে।

প্রথম সাতদিন সেই ছোট্ট ছানা মাথা নিচু করে ঝিমিয়েই রইল। মুখ তুলে তুলে খাওয়াতে হত। তারপর তিনি মাথা তুললেন। আর সারাদিন মোটা গলায় ডাকতে লাগলেন। সে সময়টা আবার ছিল পয়লা বৈশাখ! বাড়িতে একটু খিটিমিটি হল।

তবু কাকাদাদা আমার ঘরের সামনে ঘেরা বারান্দায় নিজের আসন পেতে ফেললেন। যেহেতু আকারে একটু বড় আর থুম মেরেই থাকে তাই খোলাই থাকত। একটা মোটা লাঠি ঝুলিয়ে দিয়েছিলাম। সেটাতেই বসে বাগানের শোভা দেখত। একটু টুক-টুক করে লাঠির উপরেই পায়েচারি করে নিত। ভুলো মাঝে মাঝে মুখ উচু করে দেখে হয়ত অবাক হত। কিন্তু কাকদাদা ভুলোকে ভয় পেত না। আপন মনে থাকত। খিদে পেলেই গম্ভীর গলায় ‘কঁ...কঁ’ করলেই আমি দৌড়ে মুখে খাবার দিয়ে আসতাম। পাপা ওর জন্য মাছ, মাংস নিয়ে আসত।

মন ভাল থাকলে কাকাদাদা আমার গলা ফুলিয়ে নিচু স্বরে আবার গানও গাইত!

সে সময় পাপার ট্রানসফারের কথা চলছে আর খুব তাড়াতাড়ি আমরা কলকাতায় আসব। প্রতিদিন দু’বেলা কাকাদাদাকে নিয়ে বাগানে ওকে ওড়ানোর চেষ্টা করতাম। বুলবুলিটা নিজের ফুরফুর করে উড়ত। এটি বয়সে ছোট ছিল বলে উড়তেই চাইত না। আমি ডাল থেকে ঠেলে ঠেলে দিতাম। এখন তা ভেবে খুব দুঃখ হয়।
কাকাদাদাকে বেশি সময় দিতে পারি নি।

ওকে ছারলেই রাজ্যের দাঁড়কাক চলে আসত আর ওকে ঠোকড়াতো। কাকাদাদাকেই বেশ বড় লাগল আমার। গাটা কুচকুচে বার্নিস করা কালো। দেখতে দেখতে আমার কেমন একটা গর্বই হত। মনে হতো ও বিশাল হবে। আবার বাগানে ছারলে যারা ওকে তারা করত তাদের পাশে ওকে একদম পুঁটকি লাগত!

শেষে কলকাতায় আসার দিন ঠিক হয়ে গেল। ওকে এখানে আনা সম্ভব নয়। আর কলকাতায় তো দাঁড়কাক দেখাই যায় না! সব ছোট ছোট পাতিকাক! আমার ইনোসেন্ট, ভেবলা কাকাদাদা তাও উড়তে চাইলো না।

সম্পাদের বাড়ি প্রচুর পশুপাখি ছিল। কাকুর এসব সখ ছিল। আমায় পেলে কাকু খুব খুশি হতেন। এখনও ফোনে সেই গল্পই করেন।

তো, আমি সম্পাকে বলতে ও সঙ্গে সঙ্গে রাজি হল। যাবারদিন সকালে সম্পার বাড়ি কাকদাদাকে রাখতে গেলাম। ভেবলু দাদা কিছুই বুঝলো না। আমার কোলে থাকলে খুব নিশ্চিন্ত থাকত। ওর জন্য খাবারের ব্যবস্থা করে এলাম। মাঝে মাঝে এদিক-ওদিক কাটলে নিওস্প্রিন দিতাম, তাও বুঝিয়ে এলাম। আসার সময় খুব কাঁদলাম।
এখনও ওর কথা মনে হলেই খুব কান্না পায়।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৮
২৩টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×