আনন্দে মাতুন! আজ আনন্দে মাতুন!
ন্যায় বিচার পেয়েছে মোর ফেলানি খাতুন।
শকুন চিনেছেন! এবার পিচাশ চিনুন!
পাঁচ লাখে মানুষের জীবন কিনুন।
পাঁচ লাখে জীবন,বুলেটের দামটা বলুন?
চলুন,সবে বুলেটে বুক পাতি চলুন!
আমাদের মেয়ে,নাম ফেলানী খাতুন
পাশ করেছে তাই,আনন্দে মাতুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

