বসন্তের এই দিনে
অপেক্ষার প্রহর গুনি তুমি আসবে বলে
তুমি আসবে, ভালোবাসবে,
আরো কাছে নিবিড়ভাবে চাইবে
আবেগি স্পর্শে ভরিয়ে তুলবে আমাকে
শিহরিত হই আমি।
অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে ঘমিয়ে পড়ি
অবশেষে মাঝ রাতে তুমি এলেে
একঝুরি বিরক্তি আর কটু কথার পসরা সাজিয়েে
একসময় দুজনেই রাজ্যের বিরক্তি নিয়ে
রাতের আহারটুকু কোনরকম সেরে
বিছানায় গা এলিয়ে দেই। আর ভাবি
হয়তো তুমি পাশে আসবে
আরো কাছে নিবিড়ভাবে চাইবে
আবেগি স্পর্শে ভরিয়ে তুলবে আমাকে
শিহরিত হই আমি।
অথচ তুমি মেবাইল নিয়ে ব্যস্ত সময় কাটাও।
ট্যাব নামক বস্তুটিতে মাথা নিচু করে তাকিয়ে থাক
ফেসবুক, গুগল, টুইটার আর বিভিন্ন এ্যাপস নিয়ে ব্যস্ত তুমি
বিছানার একপাশে, অন্যপাশে আমি
কেবলই তোমার স্পর্শের অপেক্ষায়...

সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




