নারী হয়ে জন্মানোটাই যেন একজন নারীর বড় অপরাধ। জন্মের পর থেকেই তাকে শুনতে হয় নানা গঞ্জনা। বড় হলে বিয়ের পরে স্বামী চাকরি করবে, স্ত্রী কেন? যদিও স্ত্রী চাকরী করে তবে স্বামীর চেয়ে নিচুমানের হতে হবে। না হলেই বিপত্তি। বিশেষ করে বাংলাদেশে যতোগুলো সংসার ভেঙেছে তার মূলে কাজ করেছে স্ত্রীর চাকরিকে কেন্দ্র করেই। দেখা গেছে, যতক্ষণ মেয়েটিকে কেউ চিনেনা, গো বেচারা হয়ে চাকরি করে, আর সংসারের শত চাপেও আয় করে স্বামীর হাতে বেতন তুলে দেয়, ততক্ষনই যেন সংসারে সুখ নামক পাখিটি ধরা দিয়ে বসে থাকে। যখনই মেয়েটির একটু নাম হলো, একসাথে চলতে স্বামী ব্যাক্তিটির কাছে তার স্ত্রীর গুনগান করছে অন্য কেউ, তখনই যেন বাধে বিপত্তি। সেই সুখপাখি যে কোথায় হারিয়ে যায় তাকে খুঁজেও পাওয়া ভার হয়ে যায়। শাহীর আহমেদকে অনেক ধন্যবাদ,এমন একটি পোস্ট দেয়ার জন্য। তবে দেখার বিষয় তার নিজের জীবনের চিত্র কেমন!!!!
https://www.linkedin.com/in/shahir-ahmed-73526135?trk=pulse-det-athr_prof-art_hdr

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




