প্রথমদিকের মানুষেরা, বিশেষত প্রত্নপ্রস্তর যুগের মানুষেরা, তাদের শিকার ও সংগ্রহের জীবনে তেমন কোন আশ্রয়স্থল তৈরি করে নি। খুব স্বল্প পরিসরে মাথা গোজার ঠাই হিসেবে যেটুকু আশ্রয়ের সাহায্য তারা নিয়েছিল তা ছিল প্রকৃতপক্ষে বৃষ্টি ও ঠান্ডা থেকে বাচার জন্য। যে সব গুহাগুলোতে তারা আশ্রয় নিয়েছিল সেগুলোর খুব কম সংখ্যকের সামনেই তারা রাতের বেলা বা অন্য কোন সময়ে আবরণ, বেড়া বা দরজা বসাত। অর্থাৎ সব সময়ে তা প্রাকৃতিক অবস্থায় পাওয়ার মতই খোলা থাকত।
আগুনের আবিষ্কারের পর বেশিরভাগ ক্ষেত্রেই গুহামুখের সামনে সার্বক্ষণিক আগুনের ব্যবস্থা করা হত, যা আসলে একদিকে বন্য প্রাণির আক্রমন থেকে বাচাত এবং অন্যদিকে প্রচন্ড ঠান্ডা থেকে গুহার পরিবেশ গরম রাখত। অনেক সময়ে কোন গুহায় অনেক আগে থেকে হিংস্র প্রাণি বাস করে থাকলে সেখান থেকে প্রাণিগুলোকে তাড়িয়ে দিতেও মানুষ আগুনের ব্যবহার করত। বাস্তবিক অর্থেই সর্বশেষ বরফযুগের সময়টাতে যে ভয়াবহ ঠান্ডা আর প্রচন্ড রকমের রূক্ষ আবহাওয়ার কারণে যে অনিরাপদ জীবন ছিল, তা থেকে বাচার জন্য পাহাড়ের গুহাগুলোর চেয়ে নিরাপদ ও আরামদায়ক অন্য কোন স্থান আর ছিল না।
বিস্ময়কর হলেও সত্য যে, ঐরকম ভয়াবহ অবস্থায়ও গুহাগুলোকে আদি মানুষেরা স্থায়ী আবাস হিসেবে না নিয়ে বরং সাময়িকভাবে বা বছরের একটি নির্দিষ্ট সময়কালীন ঋতুভিত্তিক অস্থায়ী আবাস হিসেবে বেছে নিতে বাধ্য হয়েছিল। কেন? সহজেই বোঝা যায় যে, বেচে থাকার জন্য খাদ্য সংগ্রহের প্রয়োজনে। কারণ বরফের প্রচন্ডতায় উদ্ভিদের তেমন প্রাচুর্য ছিল না এবং সে জন্য প্রাণির সংখ্যাও তুলনামুলকভাবে কম ছিল। আর বেচে থাকার প্রয়োজনে মানুষকে ঘুরে বেড়াতে হত এক স্থান থেকে অন্য স্থানে, দিনের পর দিন, মাসের পর মাস, ক্রমাগত ও রিরামহীন।
মানুষের প্রথম ঘর: পাহাড়ের গুহা (পর্ব ০১)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন
ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”
আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”
সে বলল, “বুঝতে পারছি না।”
“কেন?” আমি প্রশ্ন করলাম।
“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন
একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন
দেবীপ্রসাদ যাত্রা

আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন
দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।