আইনমন্ত্রীর অফিস জ্বালিয়ে দেয়ার হুমকি
০৮ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ ঘণ্টার মধ্যে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করা না হলে তার কার্যালয় জ্বালিয়ে দেয়াসহ তাকে প্রতিরোধ করার ঘোষণা দিয়েছে তৌহিদী জনতার নেতারা। আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিশাল সমাবেশে বক্তারা এ ঘোষণা দেন। তৌহিদী জনতার উদ্যোগে বিশাল এই সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ঐক্যজোটের মহসচিব আব্দুল লতিফ নেজামী বলেছেন, ৯০ ভাগ মুসলিম অধ্যুষিত এ দেশে ইসলাম ধ্বংসের পাঁয়তারা করলে সরকারের পতন অনির্বায হয়ে উঠবে। সরকারের সমালোচনা করে আব্দুল লতিফ নেজামী বলেন, সরকার নির্বাচনী ইশতেহারে ইসলামী দলগুলোর কোনো ক্ষতি না করার ঘোষণা দিলেও এখন তার উল্টোটাই করছে। তিনি বলেন, পঞ্চম সংশোধনী বাতিল হওয়ার আগে আইনমন্ত্রী এ ধরনের বক্তব্য দিয়ে আইন লঙ্ঘন করেছেন। তাই জাতির কাছে ক্ষমা চেয়ে তাকে বক্তব্য উঠিয়ে নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। সমাবেশে তিনি আরো বলেন, সরকারকে ভুলে গেলে চলবে না যে, এ দেশ শুধু আওয়ামী লীগের নয়, বরং সমগ্র জনতার। এদেশে সকল মানুষের রাজনীতি করার অধিকার রয়েছে। এ সময় আরো বক্তব্য রাখেন খেলাফত আন্দোলনের নেতা মাওলানা আতাউল্লাহ, মসজিদ মিশনের সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান মাদানী, মাওলানা মহিউদ্দিন রব্বানীসহ আরো অনেকে। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু করে মিছিলটি পল্টন এলাকা দিয়ে দৈনিকবাংলা হয়ে আবার বায়তুল মোকাররমে এসে শেষ হয়।
সূত্র-শীর্ষ নিউজ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৩১ লোকমান, ১২ নং আয়াতের অনুবাদ-
১২। আমরা লোকমানকে হিকমাত দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর।যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা’ করে নিজের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ০৬ ই জুন, ২০২৬ সকাল ৭:৫২

আজকাল অফিস শেষে বাসায় ফিরে মুভি দেখা একটা অভ্যাসে পরিণত হয়েছে তৌহিদের।গতমাসে ক্লাবের নিয়মিত আড্ডায় একটা অযাচিত ঝামেলার পর থেকে তৌহিদ অফিস থেকে সোজা বাসায় ফিরে আসে।যদিও ছবি...
...বাকিটুকু পড়ুন
সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল অনস্বীকার্য। এটা এমন এক ঐতিহাসিক সত্য যাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগকে বিপুল...
...বাকিটুকু পড়ুনসীমান্ত নিরাপত্তায় জনসম্পৃক্ততাঃ সময়ের দাবি- একটি প্রশিক্ষিত সীমান্ত রিজার্ভ বাহিনী....
বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষ অতীতেও এবং বর্তমানেও দেশের সীমান্তরক্ষীদের নীরব সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ শনাক্তকরণ,... ...বাকিটুকু পড়ুন