somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনাদের জামিনের দরকার নেই, আল্লাহ তাকে জামিন দিয়েছেন : ব্যারিস্টার রফিক : মৃত বাকিরের জামিনের শুনানি কাল/:)

১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে সিবিএ নেতা বি এম বাকিরের মৃত্যু নিয়ে একটা পোস্ট পড়ছিলাম, দেখলাম অধিকাংশ ব্লগার তাকে দুর্নীতিবাজ বলে তার মৃত্যুতে শোক এর পরিবর্তে সুখ অনুভব করলো। সবার আগে তিনি একজন মানুষ, আর মানুষ বলেই তিনি করতে পেরেছেন, কারন মানুষ মাত্রই ভুল করে।
আমরা কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের পরিবারের কেউ দুর্নীতিতে জড়িত না, কেউ খারাপ কাজ করেনা, বা আমি নিজেও এর থেকে মুক্ত? শুধু মুখে কথার ফুলজুরী ছড়িয়ে দিয়ে নিজেদের ভাল সাজাতে পারব।
বাকিরের আমি কোনো আত্বীয়ও নয় এবং তাকে আমি চিনতামও না। শুনেছি তিনি সোনালী ব্যাংকের সিবিএ নেতা এবং দুর্নীতি করেছেন। তা দুর্নীতি কে করেনি....? বতমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোদলীয় নেত্রী, অনেক মন্ত্রী, লালু, মখা, সাকা, মাকা সব দুর্নীতি মামলায় জামিন পেয়েছেন আর একজন বাকিরের জামিন দিতে আমাদের বিচারবিভাগের কি এমন সমস্যা ছিল তা আমার মাথায় আসেনা।
উল্লেখ্য, জরুরি অবস্থার সরকার ক্ষমতায় আসার পর ২০০৭ সালের ফেব্রুয়ারিতে সন্দেহভাজন দুর্নীতিবাজ হিসেবে প্রকাশিত প্রথম ৫০ জনের নামের তালিকায় সর্বশেষ নামটি ছিল বাকির হোসেনের। এ তালিকা প্রকাশের পর ৭ দিনের মধ্যে নির্ধারিত সময়ে বাকির হোসেন নিজে উপস্থিত হয়ে দুদকে সম্পদের হিসাব দাখিল করেন। সম্পদের হিসাব দাখিলের কয়েকদিন পর তাকে গ্রেফতার করা হয়। বাকির তো অন্তত হিসাব দেয়ার মতো সৎসাহস দেখিয়েছিল। কিন্তু আজকের অনেক মন্ত্রী এমপি নেতা সেদিন রাতের আধারে দেশ ছেড়ে পালিয়েছিল হিসাব দিবার ভয়ে। আজ তারা দোর্দন্ড প্রতপে চলাফেরা করে।

জরুরি অবস্থার সরকারের প্রকাশিত কথিত ৫০ দুর্নীতিবাজের যে তালিকায় বাকির হোসেনের নাম অন্তর্ভুক্ত ছিল, সেই তালিকাভুক্ত একাধিক ব্যক্তি এখন বর্তমান সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী। বাকির হোসেনের আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ আমার দেশকে জানান, যে মামলায় বাকির হোসেনকে আদালত জামিন মঞ্জুর করেননি, একই গ্রাউন্ডের মামলায় আওয়ামী লীগ নেতা পঙ্কজ দেবনাথকে জামিন মঞ্জুর করা হয়। সত্যিই বিচিত্র এ দেশ, তার ছেয়ে বিচিত্র তার মানুষ আর তারও চেয়ে বিচিত্র তার আইন কানুন।

আইন সবার জন্য সমান এবং তার প্রয়োগও সমান, আমরা তা কি কখনো পাব?


সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১০ সকাল ১০:৪২
২৩টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই জুন, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৩১ লোকমান, ১২ নং আয়াতের অনুবাদ-
১২। আমরা লোকমানকে হিকমাত দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর।যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা’ করে নিজের... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ বাল্যবন্ধু

লিখেছেন ইসিয়াক, ০৬ ই জুন, ২০২৬ সকাল ৭:৫২



আজকাল অফিস শেষে বাসায় ফিরে মুভি দেখা একটা অভ্যাসে পরিণত হয়েছে তৌহিদের।গতমাসে ক্লাবের নিয়মিত আড্ডায় একটা অযাচিত ঝামেলার পর থেকে তৌহিদ অফিস থেকে সোজা বাসায় ফিরে আসে।যদিও ছবি... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য তরঙ্গের জাল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩১


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ভারতকে যা দিয়েছি, তা সারাজীবন মনে রাখবে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই জুন, ২০২৬ বিকাল ৫:০৯


১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল অনস্বীকার্য। এটা এমন এক ঐতিহাসিক সত্য যাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগকে বিপুল... ...বাকিটুকু পড়ুন

সীমান্ত নিরাপত্তায় জনসম্পৃক্ততাঃ একটি প্রশিক্ষিত সীমান্ত রিজার্ভ বাহিনী....

লিখেছেন জুল ভার্ন, ০৬ ই জুন, ২০২৬ রাত ৯:৫৮

সীমান্ত নিরাপত্তায় জনসম্পৃক্ততাঃ সময়ের দাবি- একটি প্রশিক্ষিত সীমান্ত রিজার্ভ বাহিনী....

বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষ অতীতেও এবং বর্তমানেও দেশের সীমান্তরক্ষীদের নীরব সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ শনাক্তকরণ,... ...বাকিটুকু পড়ুন

×