ঢাকা কলেজ ছাত্রলীগ ইজ ইন একশন
: ছাত্রীকে উত্ত্যক্ত করার জের
১৪ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জের ধরে গতকাল বুধবার ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রদের মধ্যে সংঘর্ষ, রাস্তা অবরোধ ও হামলার ঘটনা ঘটেছে। এতে নীলক্ষেত, আজিমপুর, সায়েন্স ল্যাবরেটরি মোড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টিচার্স ট্রেনিং কলেজ (টিটি) শিক্ষার্থীদের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রলীগের কয়েক কর্মী (টিটু গ্রুপের সমর্থক) টিটি কলেজ ক্যাম্পাসে ঢুকে শিক্ষকদের গাড়ি, ছাত্রাবাস ভাঙচুর, লুটপাট ও শিক্ষার্থীদের মারধর করেছে। এ সময় টিচার্স ট্রেনিং কলেজের ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল দুপুরে সায়েন্স ল্যাবরেটরি মোড়ের একটি ফাস্ট ফুডের দোকানে টিচার্স ট্রেনিং কলেজের এক ছাত্রী তাঁর কয়েক বন্ধুকে নিয়ে বসেছিলেন। পাশের একটি টেবিলে ছিলেন কয়েক ছাত্র। তাঁদের মধ্যে একজন ওই ছাত্রীর উদ্দেশে কটূক্তি করেন। এ ঘটনার প্রতিবাদ জানান ছাত্রীটির বন্ধুরা। এক পর্যায়ে সেখানে দু'পক্ষের মধ্যে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতি হয়।
এরপর টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস থেকে একদল ছাত্রী পুলিশের কাছে গিয়ে মানসিক নিপীড়নের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। ছাত্রীদের অভিযোগ, ঢাকা কলেজের ছাত্ররা প্রায়ই তাঁদের মানসিকভাবে নিপীড়ন করে। সূত্র-কালের কন্ঠ
http://www.kalerkantho.com/
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৩১ লোকমান, ১২ নং আয়াতের অনুবাদ-
১২। আমরা লোকমানকে হিকমাত দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর।যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা’ করে নিজের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ০৬ ই জুন, ২০২৬ সকাল ৭:৫২

আজকাল অফিস শেষে বাসায় ফিরে মুভি দেখা একটা অভ্যাসে পরিণত হয়েছে তৌহিদের।গতমাসে ক্লাবের নিয়মিত আড্ডায় একটা অযাচিত ঝামেলার পর থেকে তৌহিদ অফিস থেকে সোজা বাসায় ফিরে আসে।যদিও ছবি...
...বাকিটুকু পড়ুন
সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল অনস্বীকার্য। এটা এমন এক ঐতিহাসিক সত্য যাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগকে বিপুল...
...বাকিটুকু পড়ুনসীমান্ত নিরাপত্তায় জনসম্পৃক্ততাঃ সময়ের দাবি- একটি প্রশিক্ষিত সীমান্ত রিজার্ভ বাহিনী....
বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষ অতীতেও এবং বর্তমানেও দেশের সীমান্তরক্ষীদের নীরব সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ শনাক্তকরণ,... ...বাকিটুকু পড়ুন