somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তসলিমা নাসরিন কে নিয়ে ফের কলকাতায় উত্তেজনা, কলকাতা বইমেলা আগুন জ্বালিয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।X(X((X(

১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনকে কলকাতা বইমেলায় নিমন্ত্রণ জানাতে নিষেধ করেছে স্থানীয় কয়েকটি গোষ্ঠী ও সংগঠন। তসলিমা কলকাতায় নামলে মেলা আগুন জ্বালিয়ে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে। মিলি্ল ইত্তেহাদ পরিষদ নামের একটি সংগঠন মেলা কর্তৃপক্ষকে চিঠি লিখে হুমকি দিয়েছে। এতে তারা লিখেছে, 'কোনোভাবেই যেন তসলিমা নাসরিনের মতো একজন ইসলামবিরোধী লেখিকাকে কলকাতা বইমেলায় প্রবেশাধিকার দেওয়া না হয়।' কর্তৃপক্ষ এ চিঠি পাওয়ার কথা নিশ্চিত করেছে।
এ ছাড়া অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম ও ফুরফুরা শরিফ থেকেও হুমকি দেওয়া হয়েছে। মাইনরিটি ফোরামের শীর্ষ নেতা ইদ্রিস আলী বলেন, 'তসলিমা ইসলামবিরোধী। ওকে কলকাতা প্রবেশ করতে দেওয়া হলে আগুন জ্বলবে।'
মিলি্ল ইত্তেহাদ পরিষদের নেতা আব্দুল আজিজ বলেন, 'তসলিমা ভারত তথা এ রাজ্যে প্রবেশ করুক_মুসলমান ভাইবোনেরা তা চায় না। সে কারণেই বইমেলার আয়োজকদের চিঠি দিয়ে তাঁকে দাওয়াত দিতে মানা করেছি।'
ফুরফুরা শরিফের পীর ত্বহা বলেন, 'তসলিমা পশ্চিমবঙ্গের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চান। তাই তাঁকে শুধু কলকাতায় নয়, ভারতেই প্রবেশ করতে দেওয়া হবে না।'
মেলার আয়োজক পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, 'তসলিমা নাসরিনকে কলকাতা বইমেলায় কোনো দাওয়াতই দেওয়া হবে না। সুতরাং এ নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।' :D:D গুড ডিসিশন।

সূত্র-কালের কন্ঠ
২৬টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই জুন, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৩১ লোকমান, ১২ নং আয়াতের অনুবাদ-
১২। আমরা লোকমানকে হিকমাত দান করেছিলাম এবং বলেছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ কর।যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তা’ করে নিজের... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ বাল্যবন্ধু

লিখেছেন ইসিয়াক, ০৬ ই জুন, ২০২৬ সকাল ৭:৫২



আজকাল অফিস শেষে বাসায় ফিরে মুভি দেখা একটা অভ্যাসে পরিণত হয়েছে তৌহিদের।গতমাসে ক্লাবের নিয়মিত আড্ডায় একটা অযাচিত ঝামেলার পর থেকে তৌহিদ অফিস থেকে সোজা বাসায় ফিরে আসে।যদিও ছবি... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য তরঙ্গের জাল

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই জুন, ২০২৬ বিকাল ৪:৩১


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ভারতকে যা দিয়েছি, তা সারাজীবন মনে রাখবে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই জুন, ২০২৬ বিকাল ৫:০৯


১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব ছিল অনস্বীকার্য। এটা এমন এক ঐতিহাসিক সত্য যাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগকে বিপুল... ...বাকিটুকু পড়ুন

সীমান্ত নিরাপত্তায় জনসম্পৃক্ততাঃ একটি প্রশিক্ষিত সীমান্ত রিজার্ভ বাহিনী....

লিখেছেন জুল ভার্ন, ০৬ ই জুন, ২০২৬ রাত ৯:৫৮

সীমান্ত নিরাপত্তায় জনসম্পৃক্ততাঃ সময়ের দাবি- একটি প্রশিক্ষিত সীমান্ত রিজার্ভ বাহিনী....

বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলের মানুষ অতীতেও এবং বর্তমানেও দেশের সীমান্তরক্ষীদের নীরব সহযোগী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। চোরাচালান প্রতিরোধ, অনুপ্রবেশ শনাক্তকরণ,... ...বাকিটুকু পড়ুন

×