somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কার্টুনিস্ট আরিফের ভোগান্তি - এক নিষ্ঠুর অবিচার

১৭ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন খবরটা পড়ে মনটা বড়ই আর্দ্র হলো। কার্টুনিষ্ট আরিফের নাকি ২ মাসের জেল আর সাতশ টাকা জরিমানার রায় হয়েছে। যশোরের ম্যাজিস্ট্রেট আদালতে এই রায় হয়েছে। তাও আবার রায় দেওয়া হয়েছে একতরফাভাবে, মানে কার্টুনিস্ট আরিফকে পলাতক দেখিয়ে। অথচ এটা উচ্চ আদালতের একটি ডিসাইডেড ম্যাটার। হাইকোর্ট বিভাগ থেকে কার্টুনিষ্ট আরিফকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তখন সেটা পুরো দেশে আলোচিত বিষয় ছিল। ব্যারিস্টার সারা হোসেন আরিফের পক্ষে নিযুক্ত আইনজীবী ছিলেন।
মনে পড়লো সেই আলপিনের কথা। সম্ভবত মোহম্মদ বিড়াল টাইপের কিছু ছিল কার্টুনটিতে। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া হয়েছে কি হয়নি সে বিতর্কে যাবো না। তবে এক নতুন বিতর্কের অবতারণা করবো। বিষয়টি হচ্ছে দায়বদ্ধতা।
সবার অবগতির জন্য জানাতে চাই যে, কার্টুনিষ্ট আরিফুর রহমান ছিলেন প্রথম আলোর কন্ট্রিবিউটর। এরা পত্রিকার স্টাফ নন। আলপিনের কন্ট্রিবিউটর হিসেবে সাপ্তাহিক মিটিং এ আরিফকে কার্টুনটি আকার জন্য দায়িত্ব দেওয়া হয়। তখন আলপিনের দায়িত্বে ছিলেন সুমন্ত আসলাম। ঘটনাটা দাড়ায় এরকম- আরিফ কার্টুনটি এনে আলপিন বিশেষ সম্পাদক সুমন্ত আসলামের হাতে দেয়। সুমন্ত এডিট করে পুরো আলপিন প্রস্তুত করে। পরে তা মতিউর রহমানের মাধ্যমে অনুমোদিত হয়। অথচ দায় নেবার বেলায় শুধু কার্টুনিষ্ট আরিফ নেবে- এটা কেমন বিচার। এটার সাথে মতিউর রহমান সুমস্ত আসলাম দের কি কোনো লায়াবিলিটি নাই? সুমন্ত না হয় একটা শাস্তি পেয়েছেন। সম্ভবত তাকে চাকুরীচু্ত করা হয়। পরে ইত্তেফাকে জয়েন করেন সুমন্ত। অথচ মতিউর রহমান বহাল তবিয়তেই আছেন। শুধু ক্ষমা চেয়েই পার পেয়ে গেলেন! আর আরিফের ২ মাসের জেল আর সাতশ টাকা জরিমানার রায় হয়। মাসের পর মাস পুলিশী নির্যাতনের শিকার হয়।
এটা মতিউর রহমানের নতুন অভ্যাস নয়। আরেকবার আলপিনে এমপি হোস্টেল নিয়ে একটি লেখায় এমপিদের বদনাম করা হয়েছিলো। এজন্য ওই লেখার লেখক আহসান কবির কে প্রথম আলো থেকে বরখাস্ত করা হয়। একজন সম্পাদক হিসেবে প্রথম আলো সম্পাদকের দায় না নেবার এমন প্রবণতা কি ঠিক? আর ধর্মীয় উগ্র মৌলবাদীরা একজন নিরীহ শিল্পীকে ভোগান্তি দিয়ে কি চরিতার্থ করতে চাচ্ছেন?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×