somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০২০ সালের নোবেল ভাবনা

১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের “মালালা” আপ্পি নোবেল পাইসেন । আপ্পিকে অনেক অনেক শুভেচ্ছা । যেভাবে গণহারে শান্তিতে নোবেল বিলি করা হইতাসে আমারতো মনে হয় সেইদিন বেশি দূরে নাই যেদিন পাশের বাসার মফিজ ভাই ও বলব, সুমন বাই নোবেলটা নিয়াই নিলাম ।

মন্টি মহল্লার টং চা দোকানে বইসা আছে । এমন সময় বান্টির আগমন ।

বান্টি : কি খবর মন্টি বাই বালা আছেননি? মন-টন খারাপ মনে হয়!

মন্টি : আর কইইয়েন না বাই, পাশের বাইত্তের কুদ্দুসের লগে বাজি দরছিলাম যে, পুলাটা আমার শান্তিতে নুবিল আনব । কিনতু কুদ্দুসের পুলাটা নুবিল পাইসে আর আমার রামছাগলটা পারল না । মান ইজ্জত আর কিছু রইল নারে বাই ।

বান্টি : কি কন না কন বাই! কুদ্দুসের পোলা নুবিল পাইসে! ক্যামতে কি?

মন্টি : বাই ব্যাপক সাহসী পোলা । মাথায় দশ-বারটা গুল্লি খাইসে । তারপরও মরে নাই । আর আমার বান্দর পোলাটা মাতায় গুল্লি খাইতে ডরায়, মাথায় গুলি না খাইয়া, পায়ে গুলি খাইয়া নুবিল কমিটির অপিসে গেসিলো । কাম অয় নাই । তারা কইসে মাথায় গুল্লি খাইতে হইব। খালি খাইলে হইব না । খাইয়া বাঁইচ্চা থাকা লাগব, তা না হইলে শান্তি প্রতিষ্ঠা হইব নাহ আর নুবিল দেওয়া যাইব নাহ ।

বান্টি : বাই মনে দুঃখ নিয়েন না । কুদ্দুসের পোলাতো কিসুইনা আমগো পাশের গেরামের মর্জিনাতো ডাবুল নুবিল পাইসে । কুদ্দুসের এত গর্বের কিছু নাই ।

মন্টি : কি কন বাই। মর্জিনা ডাবুল নুবিল পাইসে? বালা বালা, গেরামের সম্মান রাকসে মাইয়াডা।

বান্টি : হ বাই হ। ডাবুল নুবিল । হেই নিজের মাতায় নিজে দশ বারটা বুমা, ককটেল ফুডায়া মাতাই উড়ায়া দিসে।

মন্টি : কি কন বাই! ব্যাপুক সাহসী মাইয়া ।

বান্টি : হ বাই । হ । মাতা উইড়া গেসে । তারপরেও ২ মিনিট পরে মাতা ছাড়াই ইসপিরিং এর মত লাফ দিয়া খাড়ায়া গেসে মাইয়াডা আর হেরপর দৌড়াইয়া নুবিল কমিটির অপিসে গেসেগা । আর কি !! শান্তিতে ডাবুল নুবিল ।

মন্টি : হ এইডারে কয় মাইয়া। এই জন্যই দেহেন না । গেরামে খালি শান্তি আর শান্তি ।

এমন সময় হঠাৎ হতচকিয়ে--- মন্টি : ঐ বোমার আওয়াজ আসে ক্যান ?? বাই আমি যাই, কওয়াতো যায় না কুনদিক দিয়া আবার গুল্লি আইসা ডাইরেক্ট বুকে লাগে ।

বিঃ দ্রঃ Cheer up guys মালালা আপ্পি নোবেল পাইসেন শান্তিতে। শান্তি প্রতিষ্ঠায় উনার অবদান অসামান্য । খালি একটু মনে রাখতে হইব, পৃথিবীর যে কয়টা দেশে সবচেয়ে বেশি অশান্তি আর জীবনের নিরাপত্তা নাই বললেই চলে তার মাঝে মালালা আপ্পির পাকিস্তান অন্যতম । খুব সম্ভবত ইরাক, ফিলিস্তিন আর আফগানিস্তানের পরেই আছে পাকিস্তান, যেখানে মালালা আপ্পি শান্তি প্রতিষ্টা করসেন :D
নোবেল পাওয়া কত্ত সোজা। গুল্লি খাও নোবেল নাও । R.I.P --- NOBEL

(দ্বীন মুহাম্মদ সুমন -- ১১ অক্টোবর, ২০১৪)
আমার ফেসবুক প্রোফাইল : https://www.facebook.com/dinmuhammadsumon
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৫ রাত ১২:৫১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসের ঘর বনাম বাস্তব হিসাব

লিখেছেন মোবারক, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১১:২০

পরিবারে বড় ভাই হওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে ত্যাগী বা মহান হয়ে যাওয়া নয়। আমাদের সমাজে একটি অলিখিত নিয়ম রয়েছে যে, পরিবারের প্রথম সন্তান মানেই তিনি অনেক ত্যাগ করবেন এবং ভাইবোনদের... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

কিছুই হচ্ছে না

লিখেছেন মুহাম্মদ তমাল, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৪



কিছুই হচ্ছে না, আবার সবকিছুই হয়ে যাচ্ছে। এই যে বয়সটা পা টিপে টিপে এসে ঘাড়ের কাছে দাঁড়ায়, টেরই পাই না। আয়নার সামনে দাঁড়াইলে একজন অচেনা লোক তাকায়, চোখের নিচে... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার মোল্লা হুজুর থেকে আপনার সন্তানকে নিরাপদ রাখুন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৭

গতকাল রাতে একটা বাচ্চার পা**র ছবি দেখেছিলাম ফেইসবুকে, অনেকেই শেয়ার করেছেন। পা কেটে হাসপাতালে আসার পর ডাক্তার সাপোজিটরি দিতে গিয়ে দেখে গর্তের মতো হয়ে গেছে। মাদ্রাসার হুজুরে বিকৃত কাজ করতে... ...বাকিটুকু পড়ুন

×