somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ডিএনএ মনির
আমি ফ্রিল্যান্সার। আমি ঘুরতে ও কন্টেন্ট বানাতে খুব পছন্দ করি। আর অন্যতম পছন্দ হল ট্র্যাভেল ব্লগ করতে।

স্মৃতি তে ধুলো!!!!!!!!!!!!!!!!!!!!!!

১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় ছিলো যখন একটা নির্দিষ্ট ফোন
নাম্বার সবসময়ই কল লিস্টের প্রথমেই থাকতো।
নাম্বারটা খুজতে কন্টাক্ট লিস্টে বা ফোন বুকে
যাওয়ার প্রয়োজন ছিলো না।
.
সেই একই নাম্বার একটা সময় চলে যায় yesterday
তে। তারপর চলে যায় আরো পেছনের
তারিখে। এভাবে একটা সময় আর ডায়াল, রিসিভ বা মিস
কল লিস্টেও নাম্বারটা থাকে না। নাম্বার টা কন্টাক্ট বা
ফোন বুকে ঘুমিয়ে থাকে।
.
হঠাৎ হঠাৎ নাম্বারটাতে কল দিতে ইচ্ছে করে।
খুঁজে বের করে কল দিবো-কি দিবো না, এই
নিয়ে দ্বিধা দ্বন্দ্বে কিছুক্ষণ সময় পার করে "না
থাক " এটা বলে আর কল দেওয়া হয় না। তারপর
একটা সময় আসে যখন হঠাৎ আর কল দিতেও
ইচ্ছে করেনা।
.
স্মৃতি তে ধুলো জমে,,, ঝাপসা হয়ে যায় সব
অতীত। তারও অনেক পরে একটা সময় আসে
যখন দেখা যায় সেই নাম্বারটা খুঁজেই পাওয়া যায় না,
যে নাম্বারটা এত ভালো করে মুখস্ত ছিলো,
সেই নাম্বারটার শেষের বা মাঝের এক-দুইটা সংখ্যা
মনেই পড়ছে না !
.
কোন এক সন্ধ্যায় হঠাৎ মন খারাপ হয়ে যায়,
হয়তোবা সেদিন একটু একটু বৃষ্টি পড়ে,
একঘেয়েমি ঝিরি ঝিরি বৃষ্টি ।
.
বুকের মধ্যে হঠাৎ মোচড় দিয়ে উঠে, একটা
হাহাকার জেগে উঠে । নাম্বারটা যে মানুষটার তার
ছবি মনে ভেসে উঠে। আচ্ছা,, মানুষটা এখন
কোথায় আছে,, কেমন আছে.? হাত বাড়ালেই
যাকে ছোঁয়া যেত,, চোখ মেললেই যাকে
দেখা যেত, সে এখন যোজন যোজন দূরে।
.
জীবনের ঘাত--প্রতিঘাতে বাস্তবতাকে আমরা
অস্বীকার করতে পারিনা। তবুও শত অধিকারের
অভিমান বুকে চেপে আমরা বেঁচে থাকি।
এভাবেই
একদিন সব লেনদেন শেষ করে হারিয়ে যাই
বিষন্ন মেঘমালার ভীড়ে.....
.
ভালো থাকুক হারিয়ে যাওয়া প্রিয় মানুষ গুলো ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ১২:২৫
৯টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৪



“নির্বাচিত সরকার যখন সেনাবাহিনী মাঠে নামায়, গণতন্ত্র তখন নিজের সত্ত্বা নিয়ে চিন্তিত হয়ে পড়ে।”

এই বক্তব্যের মূল তাৎপর্য নিহিত রয়েছে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার মৌলিক দর্শনে। গণতন্ত্রের ভিত্তি হলো জনগণের... ...বাকিটুকু পড়ুন

=কিছু গোপন ব্যথা রেখে দিলাম অন্তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে জুন, ২০২৬ রাত ৯:৪৩



আমার হয়ে থাকুক কিছু
মন কুঠুরির আড়াল হয়ে
দুঃখগুলো যাক না নিরব
একটু করে ক্ষয়ে ক্ষয়ে।

বাড়ুক ব্যথা বুকের গহীন
কেউ না জানুক গোপন থাকুক
ব্যথার কাঁপন উঠুক না হয়;
হেলা বুকে কষ্ট আঁকুক।

যাক না এমন... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ সময়ের ব্যবধানে তারা দুজন

লিখেছেন সামিয়া, ২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৫৩



কোর্টের সামনের চত্বরে দাঁড়িয়ে ছিলাম আমি। দুপুরের রোদটা তখন কিছুটা নরম হয়েছে। মানুষের ভিড়, আইনজীবীদের কালো কোট, চায়ের দোকানের ধোঁয়া আর ফাইল হাতে ছুটে চলা লোকজন মিলে জায়গাটা যেন... ...বাকিটুকু পড়ুন

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

×