ডাচবাংলা মোবাইল ব্যাংকিং প্রতিনিধি দ্বারা প্রতারিত হলাম
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাস দুয়েক আগে ডাচবাংলা মোবাইল ব্যাংকিং এর একজন প্রতিনিধি আসে আমাদের শো-রুমে, মোবাইল ব্যাংকিং একাউন্ট করে দেবার জন্য। একশত টাকা দিয়ে আমার প্রায় দশজন একাউন্ট খুলি। সেই একই প্রতিনিধি গত শনিবার হাজির হয়ে বলে , ডাচবাংলা মোবাইল ব্যাংকিং-এ বিশেষ একটি প্রমোশন অফার চলছে, মোবাইল ব্যাংকিং একাউন্টে ১০০০ টাকা ডিপোজিট করলে। বোনাস হিসাবে ৫০০ টাকা মোবাইলে টকটাইম দেয়া হবে ফ্রী ১০টা কিস্তিতে। আমারা তো মহা আনন্দে ১০০০ টাকা দিয়ে ফরম ফিলাপ করলাম। সেই প্রতিনিধি বলেছিল ৪৮ ঘন্টার মধ্যে মোবাইলে টাকা জমা হয়ে যাবে, ফ্রী টকটাইম সহ। কিন্তু ৪৮ ঘন্টা পরের টাকা জমা হয়নি দেখে কল সেন্টারে ফোন দিয়ে জানালাম মোবাইল ব্যাংকিং-এ এধরনের কোন অফার নাই এবং আমার প্রতারিত হয়েছি। এভাবে প্রায় ১৫ জনের ১০০০ টাকা করে মোট ১৫,০০০ টাকা হাওয়া। কলসেন্টারে কল করে অভিজোগ দিয়েছি, দেখি কি হয়।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন