somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি শিক্ষণীয় গল্প ও একটি ভ্যালেন্টাইন ডে জোক

১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দর্শনের এক প্রফেসর ক্লাসে তার ছাত্রদের উদ্দেশে কিছু বালু, কিছু নুড়ি-পাথর, কিছু কড়ি আর একটি বড় স্বচ্ছ কাঁচের জার নিয়ে ঢুকলেন। জারটিকে টেবিলে রেখে সেটা নুড়ি-পাথর দিয়ে ভর্তি করলেন, তারপর ছাত্রদের জিগ্যেস করলেন, “তোমাদের কি মনে হয় জারটি ভরে গেছে?”

ছাত্ররা উত্তর দিলো, “জি স্যার”

এবার তিনি কিছু কড়ি নিয়ে জারটির মধ্যে ফেললেন এবং সেটিকে মৃদু নাড়াচাড়া দিতেই কড়িগুলো নুড়ি-পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল। তারপর ছাত্রদেরকে আবার জিগ্যেস করলেন, “তোমাদের এখন কি মনে হয় জারটি ভরে গেছে?”

ছাত্ররা উত্তর দিলো, “জি স্যার”

এবার তিনি জারটিতে বালু ঢেলে দিলেন, তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সমস্ত ফাঁকা জায়গা পূরণ হয়ে গেল, তারপর ছাত্রদেরকে আবার জিগ্যেস করলেন, “তোমাদের এখন কি মনে হয় জারটি ভরে গেছে? নাকি এখানে আরও কিছু দেয়া যায়?”

ছাত্রদের মধ্যে অনেকে বলে উঠলো আর কিছুই দেয়া যাবে না, আবার কেউ কেউ বলল এর মধ্যে পানি দেয়া যেতে পারে।
এবার প্রফেসর জারটির মধ্যে পানি ঢেলে দিলেন, কিছুক্ষণের মধ্যেই জারটিতে আর কোন জায়গাই রইলো না।

এরপর প্রফেসর ছাত্রদের উদ্দেশে বললেন, এই জারটিকে যদি তোমরা তোমাদের জীবনের সাথে তুলনা করো, ধরে নাও এই নুড়ি-পাথরগুলো হচ্ছে তোমাদের পরিবার, জীবনসঙ্গী, সন্তান-সন্ততি, স্বাস্থ্য এবং অন্যান্য আবশ্যিক বিষয় যেগুলো তোমাদের জীবনকে পূর্ণতা দেয়, আর কোন কিছু না থাকলেও। তারপর এই কড়িগুলো হচ্ছে সেই বিষয়গুলো যা তোমাদের জীবন-যাপনের জন্য প্রয়োজন, যেমন চাকুরী, ব্যবসা, গাড়ি-বাড়ি ইত্যাদি। আর বালুগুলো হল জীবনের অন্যান্য সব ছোটোখাটো বিষয়গুলো, যেমন আমাদের নিত্যদিনের ঘটনা, অবসর, আমোদ-ফুর্তি ইত্যাদি। আর পানি হল ভালোবাসার মত, যা কিনা সবগুলো বিষয়কে একসাথে জুড়ে রাখে।

কিন্তু এবার তোমরা যদি জারটিতে প্রথমেই পানি দিয়ে ভরে ফেলতে, তাহলে বাকি জিনিষগুলো ফেললে পানি উপচে পড়তো, আবার একসপ্তাহ পরে যদি এই জারটিকে দেখ তাহলে দেখবে সমস্ত পানি শুঁকিয়ে গেছে। তাই ভালোবাসা কখনো ধরে রাখা যায় না, সবসময় প্রবাহিত রাখতে হয়। ঘাটতি দেখলে বাড়িয়ে দাও, আর যদি দেখ উপচে পড়ছে তাহলে নিয়ন্ত্রণ করো। আবার যদি শুধু বালু দিয়ে ভরে ফেলতে, তাহলে কড়ি আর নুড়ি-পাথর রাখার জায়গা থাকতো না। এর মানে যদি তোমরা তোমাদের জীবনের সমস্ত সময় ছোটোখাটো বিষয় নিয়েই ব্যস্ত থাকো, তাহলে অন্যান্য গুরুত্বপূর্ণ ও আবশ্যিক বিষয়গুলোর জন্য সময় হয়ে উঠবে না। তাই যেসকল বিষয় না থাকলেই নয়, সেগুলোকে সর্বাপেক্ষা গুরুত্ব দেয়া উচিৎ, তারপর অন্যান্য বিষয়। পরিবারকে সময় দাও, সন্তানদের সাথে খেলাধুলা করো, জীবনসঙ্গীকে নিয়ে ঘুরতে যাও। এরপর বেঁচে থাকতে হলে কাজ করতে হবেই, ভালো থাকতে হলে গাড়ি-বাড়ি লাগবেই। এরপর চিন্তা করো ছোটোখাটো বিষয়গুলো নিয়ে, আর এই সবকিছুকে আগলে রাখো ভালোবাসা দিয়ে।

একটি জোকঃ

প্রেমিকা : জানু ,আজ তো ভেলেন্টাইন্স ডে, আমাকে এমন ভাবে প্রপোজ করো যেভাবে আজ পর্যন্ত কোন ছেলে কোন মেয়ে কে করেনি
.
.
.
.
.
.
.
প্রেমিক : হারামজাদি, কুত্তি , কলংকিনি, শয়তানের শয়তান আই লাভ ইউ চো মাচ আমাকে বিয়ে করে আমার জীবন ধ্বংশ করে দে ডাইনি...!!

আরেকটি বোনাস জোক, কিঞ্চিৎ ১৮ প্লাস :P

বাবু খুব তোতলায়।

এমনটা ছোটবেলায় হতো না, এখন কেন হচ্ছে জানার জন্যে ডাক্তারের সাথে যোগাযোগ করলো সে।

ডাক্তার তাকে আপাদমস্তক পরীক্ষা করে কারণটা খুঁজে পেলেন। তিনি জানালেন, ‘দেখুন মিস্টার বাবু, আপনার বিশেষ প্রত্যঙ্গটি অত্যন্ত দীর্ঘ। সেটির ওজনে আপনার ভোকাল কর্ডে টান পড়েছে। প্রত্যঙ্গটি কেটে খানিকটা ছোট করা হলে সম্ভবত আপনার তোতলামি সেরে যাবে। আপনি রাজি হলে আমি এখন যা আছে, তার অর্ধেকে আপনাকে নামিয়ে আনতে পারি। তবে যে অর্ধেক সরিয়ে ফেলা হবে, সেটি কিন্তু আপনাকে হস্তান্তর করা হবে না। আপনি কি রাজি?’

কী আর করা, বাবু রাজি হলো। অপারেশন সফল হওয়ার পর তার তোতলামি সেরে গেলো।

কিন্তু বাবুর বান্ধবী টিনা সব জানতে পেরে ভীষণ চটে গেলো। সে হুমকি দিলো, তোতলামি নিয়ে তার কোন আপত্তি নেই, কিন্তু বাবুর অর্ধেক যদি বাবু ফেরত না নিয়ে আসে, এ সম্পর্ক সে রাখবে না।

কী আর করা, মাসখানেক টিনাকে বোঝানোর চেষ্টা করে বিফল হয়ে শেষে বাবু আবার গেলো ডাক্তারের কাছে।

‘ডাক্তারসাহেব, আমার অর্ধেক আমাকে ফিরিয়ে দিন /:) ।’ আব্দার জানালো বাবু, তারপর বর্তমান পরিস্থিতি ডাক্তারকে বুঝিয়ে বললো।

কিন্তু ডাক্তার কোন জবাব দিলেন না, ভাবুক চোখে তাকিয়ে রইলেন তার দিকে।

বাবু চটে গেলো। ‘কী হলো, কথা শুনতে পাচ্ছেন না আমার? আমার অর্ধেক আমাকে ফিরিয়ে দিন X(

ডাক্তারও চটে গিয়ে বললেন, ‘প-প-প-পারবো না। যান, ভ-ভ-ভাগেন এখান থেকে।’
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×