somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব শিয়ালের এক রা

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে অধুনা অতি হাস্যকর নাম দিয়ে একটি এসলামি দলের জন্ম হয়েছে। বলাই বাহুল্য দলটির জন্ম এক বিটকেলে ঐতিহাসিক মুহূর্তে---

আমরা যখন মানবতা বিরোধী অপরাধের প্রমাণিত ব্যাক্তিবর্গের বিরুদ্ধে সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবীতে দল মত পথ নির্বিশেষে সবাই রাজপথে নেমেছি, আমাদের স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগী শহীদদের রক্তঋণ আদায়ে মরিয়া--সেই পটভূমিতে একজন কুখ্যাত রাজাকার এর ফাঁসীর রায় ঘোষিত হলে তার অনুসারীরা সারা বাংলাদেশে ভয়ঙ্কর মাতম শুরু করে। তাদের সাবেক চরিত্র অনুযায়ী তারা হিন্দুদের ঘরবাড়ী, উপাসনালয় জ্বালিয়ে পুড়িয়ে দিতে থাকে, ফাঁসীর দাবী চাওয়ায় স্বধর্মী তরুণের জিভ কেটে, চোখ উপড়ে নিয়ে হত্যা করে, প্রজাতন্ত্রের শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পিটিয়ে শুইয়ে দেয় রাস্তায়, চাপাতি দিয়ে কুপিয়ে খুন করে, দেশের সার্বিক যোগাযোগ ব্যাবস্থা ধ্বংস করতে শুরু করে যেনো দেশটি তাদের নয়--বাস্তবতা হল এই দেশ সত্যি আর পাকিস্তানের নয় তবু তারা নিজেদেরকে এখনো পাকিস্তানের নাগরিক মনে করে আনন্দ পায়। আমাদের পতাকা পোড়ায়, মুক্তিযুদ্ধের সৃতিসৌধগুলো ভাংতে থাকে তাদের একজন মেশিনম্যান সাঈদির মুক্তির জন্য।

এইপর্বে জামাতিরা দুর্বৃত্ত হিসেবে জনমনে আবারও প্রতিষ্ঠিত হয় --রাজাকারদের যে অত্যাচার এই প্রজন্ম দেখেনি তারই লাইভ চলচিত্র দেখে তারা। ফলে নাম ভাঁড়িয়ে জামাত তার পকেট থেকে একের পর এক দল বের করতে থাকে। বোতল বদলে দিলেও ভিতরের পানীয় আমরা ঠিকই চিনি আর জানি সব শেয়ালের রা যে এক।

বাঙ্গালীরে ভোদাই পেয়েছে যেনো! হাসি পায়। আমরা এই সব হেফাজতে ইসলামীর বড় ছাগল, ছোট ছানাদেরও খুব ভাল করে চিনি। আল্লাহর ধর্ম হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন এই মোনাফেকের দল ভুলে গেছে সুরা আল ফীল এ বর্ণিত ইতিহাসের কথা। ভুলে গেছে আব্রাহার ৬০ হাজার সৈন্য আর হাজার তিনেক হস্তিবাহিনীকে আবাবিল পাখী দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। হাহাহা। হেফাজতে রাজাকারেরা কত বড় মোনাফেক দেখুন! সারা দুনিয়া বেছে বেছে আল্লাহ যেনো তাদেরকেই ইসলাম রক্ষার ঠিকাদারী দিয়েছেন ।

কাল বিবিসি তে দেখলাম হেফাজতে ইসলাম এর একজন নেতা সাক্ষাৎকারে বলছেন--"বোলোগারদের" বিরুদ্ধে তাদের আন্দোলন কারণ তারা সব নাস্তিক। সব ব্লগার কি নাস্তিক? আর যদি নাস্তিক হয়ও--পবিত্র কোরানের কোথায় আছে সব নাস্তিক মেরে দুনিয়া সাফা করে ফেলতে হবে? নাস্তিক মারলেই কি শহীদ হওয়া যায়? কোন কিতাবে এই কথা লেখা আছে? এখন তো মনে হচ্ছে শান্তির ধর্মের এই বিকৃতির জন্য এদের বিরুদ্ধেই ওলামা মাশায়েখদের মাঠে নামা উচিত। এদের হাত থেকেই ধর্ম্ম বাঁচানো জরুরী। সে এটাও স্বীকার করেছে যে সে নিজের চোখে এসব ব্লগ দেখেনি, পড়েও নি অথচ শহীদ হবার জন্য ৩১৩ জনের স্কোয়াড ঘোষনা করেছে। বুঝে দেখুন তারা কজন যুদ্ধাপরাধীকে বাঁচাতে কত শত তরুণের মগজ ধোলাই করেছে যারা বুঝে না বুঝে "শহীদ" হবার জন্য মরিয়া। আরে বেয়াক্কল--শহীদ হওয়া এতো সোজা নয়

যাহোক! হেফাজতে ইসলাম এর চরিত্র ক্রমশঃ উন্মোচিত হতে শুরু করেছে, আমরা এখন অনেকটাই দেখতে পাচ্ছি এদের পিছনের খেলোয়ারদের, সামনে আপনারাও আরো দেখবেন। সত্যের জয় চিরদিন হয়েছে, ওরা একাত্তরে দেখেছে---ওদের শিক্ষা হয়নি। আমরা এবার শেষ শিক্ষাটি দিতে তাই দিয়ে দেব।

এই দেশ আফগানী তালেবানের নয়, পাকিস্তানের নয়। এই দেশ আমাদের আপামর বাঙ্গালীর। জয় বাংলা !!
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×