somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্যামদেশে জামাতের 'ট্রয়ঘোড়া' হেফাজতে ইসলাম

১৩ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপি রাজনৈতিকভাবে শেষ-- বলেছিলাম যেদিন খালেদা জিয়া সিঙ্গাপুর থেকে ফিরে বিমান বন্দর থেকেই সরাসরি তাঁর কার্যালয়ে এসে জামাতকে অন্ধের মত ব্যাক আপ টা দিলেন, সেদিনই জামাতের পেটে বিএনপি ঢুকে গেছে এখন জামাত পরিপাক প্রক্রিয়ায় বিএনপি কে হজম করার শেষ ঢেকুরটি তুলে জৈবসার হিসেবে বের করে দেবার অপেক্ষায় আছে।

এই মাসের মধ্যেই সম্ভবত সেই বিভীষিকাময় কাজটি (১৮+১) দলীয় জোট শুরু করবে। একটু খেয়াল করলেই বোঝা যায়--হেফাজতিদের সমাবেশে যারা আসেন তারা মূলত জামাতি+ মাদ্রাসার গরীব ছাত্র-শিক্ষক যাদেরকে টাকা দিয়ে কিনে আনা হয় মূলত।-হেফাজতিরা সমাবেশ ডাকলেই এর বিপক্ষে একটা হরতাল দেবে ২৭ সংগঠন আর হেফাজতিরা পাবে না পরিবহন, ফলে এপ্রিলের ২৮ তারিখে বিএনপি মহাসমাবেশ ডাকবে এবং এখানেই উপস্থিত করা হবে এদের সম্মিলিত জনতা---যার উপস্থিতি আগের বারের চেয়ে প্রায় দ্বিগুণ করবে এবং একটা চরম অসহযোগের মাধ্যমে তারা সরকার হটাবে---এই হল মোটামুটি জামাত-হেফাজতি-বিএনপি পরিকল্পনা। আরো কিছু গোপন বিষয় নিশ্চয় আছে--যে কারনে বিএনপি সেদিন স্থায়ী কমিটির নেতাদের মোবাইলফোন নজিরবিহীন ভাবে ম্যাডাম জমা নিয়েছিলেন।

এখন সরকার ভাবছে যাক বাবা! হেফাজতকে ঝুলিয়ে রাখি--বিএনপির তো সব নেতাই ভিতরে ! বিএনপি'র সব নেতা বাইরে থাকলেও বিএনপির এখন আর সেই শক্তি নেই নিজের কিছু করার--তারা এখন জামাতের পেটে। আর সকল গুটি চালাচ্ছে জামাত। হেফাজতিরা হরতাল করেছিল জামাতিদের স্বার্থেই-কারণ ওরাই জামাত, সারা দেশে পিকেটিং এ নাশকতাও করেছে জামাত। বিএনপি এই হরতাল থেকে সমর্থন তুলে নেবার কারন ছিল --দেশের মুসুল্লী এবং সাধারণ মানুষের কাছে হেফাজতের অরাজনৈতিক চরিত্র হেফাজত করার জন্যই। এটা ছিল বিএনপির-জামাতের সম্পূর্ণই একটা রাজনৈতিক কৌশল। অথচ আমাদের সরকারের লোকজন বুঝল বিএনপি'র সাথে হেফাজতের পিরীত তারা ভেঙ্গে দিতে সক্ষম হয়েছেন।

এই খুশীতে ডগমগ আওয়ামিলীগ এখনো ভাবছে হেফাজতকে তারা আলাদা করে রাখতে পারবে। বাস্তবতা হল হেফাজতকে অরাজনৈতিক লেবেল দিয়ে পুরো জামাতের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছে জামাত, জামাতিরা নিশ্চিত তারা নিষিদ্ধ হচ্ছে তাই এই বিকল্প ব্যাবস্থা--এটা হেফাজতিদের উত্থান প্রক্রিয়াতেই প্রমাণিত। হেফাজত অরাজনৈতিক চরিত্র পেলে তারা দেশের আরো কোটি ধর্মপ্রাণ মানুষের অন্ধ সমর্থন আদায় করতে পারবে। আওয়ামিলীগের মত এতো পুরনো একটা দল এসব কি না বোঝার কথা? হুম--দলের প্রধাণ যখন চাটুকারদের চোখ দিয়ে দেশের অবস্থা দেখেন, এবং দল যখন শুধুই একজনের উপরেই সকল সিদ্ধান্তের ক্ষমতা দিয়ে রাখে তখন এমনই হয়। তাছাড়া দলের ত্যাগী নেতারা বাইরে থাকলে অপরীক্ষিত / অনভিজ্ঞ/ তরুণ/ টেকনো মন্ত্রীরা অতো দায়িত্ব নিয়ে কখনোই কিছু করেন না--স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাই খুব কায়দা করে বাণী ছাড়েন কিন্তু কাজের বেলায় তার পুলিশ শুধু মার খায়। অর্থমন্ত্রী তার রুটিন কাজের বাইরে দল বা দেশের জন্য নিজের পরিধীর বাইরে গিয়ে কিছু করবেন না সেটি তিনি আকার ইঙ্গিতে প্রকাশ করেছেন। মতিয়া চৌধুরীর মত কজন আছেন নিবেদিত? আমরা সেরকম টিম স্পিরিট সরকারের মন্ত্রীদের মধ্যে খুব একটা দেখিনা বলেই হেফাজত যখন পুলিশ/দলের লোকও মারে--তেমন প্রতিক্রিয়া দেখতে পাই না।

আশা করছি এই বৈশাখী মেলা থেকেই বেরিয়ে আসবে বাঙ্গালীর নিজস্ব চেতনা, জনতার পরিপূর্ণ জাগরণ যার শুরু নতুন প্রজন্মের শাহবাগ। এই মোর্চাই হবে সত্যিকারের দেশপ্রেমিক মানুষের প্লাটফর্ম। সরকার যদি ইতোমধ্যে ভুল স্বপ্ন থেকে বের হয়ে এসে হেফাজতে জামাতিকে আসল শত্রু হিসেবে চিনতে পারে এবং প্রয়োজনে দেশের সকল শক্তি দিয়ে মোকাবেলা করে শক্ত হাতে--- তাহলেই ওরা লেজ গুটাতে বাধ্য হবে--নইলে বিএনপি'র মতো আওয়ামিলীগও শেষ হয়ে যাবে। একটা দীর্ঘ প্রক্রিয়ায় আবারো আমাদেরকে যুদ্ধ করে যেতে হবে এদের নিশ্চিহ্ন করতে একটা অনিশ্চিত সময় পর্যন্ত এবং এই ফাঁকে যদি ক্ষমতায় দ্বিতীয় কোনো এরশাদ এসে হাজির হয়---তাহলে তো কথা ই নেই! দূর্ভোগের ষোলকলা পূর্ণ হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×