কালকেই বলেছিলাম--হেফাজতকে ধুয়ে, মুছে, পরিষ্কার করার ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়েছে। এই কাজে এমন সব লোকেরাও অংশ নিচ্ছেন যা রীতিমত ঘেন্না ধরিয়ে দিচ্ছে।
এদের সেই আক্রমণাত্মক ভাষা কি ভুলে গেলেন? ভুলে গেলেন এদের ধ্বংস যজ্ঞের কথা? ভুলে গেলেন ফটিকছড়িতে, হাটহাজারিতে, ঢাকার পথে পথে, অলিতে গলিতে এদের ভয়াবহ তান্ডবের কথা?
এদের ১৩ দাবী আর মওদুদীবাদ----কোন ভেদ নেই পড়ে দেখতে পারেন। এই দাবীগুলো জামাত-শিবিরের দীর্ঘদিনের। তারা আমাদের ভাস্কর্যগুলোতে সুযোগ পেলেই আঁচর দিচ্ছে, শহীদ মিনার ভাংচুর করছে সেই জিয়ার আমল থেকেই যখন জিয়া তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ করে দিল। আজ হেফাজত সেই সব সংবিধান বিরোধী দাবীগুলো দিয়েই ক্ষান্ত দেয় নি --সরকার ফেলে দিয়ে দেশ পরিচালনার হুমকি দিয়েছে যা প্রকাশ্য রাষ্ট্রদ্রোহীতা--
কোথায় কি! এখন সবাই মহা ব্যাস্ত এই হেফাজতকে হেফাজত করতে---এর নিরিহ, গোবেচারা, গাধা চরিত্র প্রতিষ্ঠিত করতে। মনে রাখবেন--সাম্প্রদায়িক শক্তির উগ্র উত্থান যারা সমর্থন করে---তারা প্রতিটা মানুষই নেকড়ে কিম্বা হায়েনা।
ধর্ম প্রতিষ্ঠার স্থান রাষ্ট্র নয়--মানুষের অন্তর এবং তার জীবন।
আইন করে বহু ধর্মের সম্মিলিত জনতার উপর কোন ধর্মব্যাবস্থা চাপিয়ে দিলেই সেই ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয় না---ধর্মের শ্রেষ্ঠত্ব্ব তার অনুসারীদের আচরণেই প্রতিষ্ঠিত হয়।
এই দেশে যারা জন্ম গ্রহন করে ভাল বেসেছেন এর প্রকৃতি, যারা জড়িয়ে আছেন এই দেশের সংস্কৃতির সাথে----তাদের সকলের দেশ--এই শ্যমলী বাংলাদেশ। পাকি সমর্থক, ধর্মভিত্তিক জাতীয়তাবাদের প্রচারক---সবাইকে এই দেশ থেকে বিতারণের সময় এসেছে--এদের তালিকা প্রস্তুত করার সময় এসেছে। সংবিধানে কেন ধর্মের কথা লিখতে হবে? আল্লাহ ইসলাম ধর্ম নাজিল করেছেন --শুধু জ্বীন এবং মানব জাতির উপর--এটা কোরানের কথা--তিনি কোন রাষ্ট্রের উপর ধর্ম অবতীর্ন করেন নাই। কিছু কিছু মাওলানা আল্লাহর দায়িত্ব নিজের হাতে তুলে নিয়ে ধর্মরক্ষা কিম্বা রাষ্ট্রক্ষমতা হাতে তুলে নেবার দিবা স্বপ্নে মশগুল!
প্রসঙ্গত একটা কথা বলি----ভারতে মুসলমানগণ সংখ্যা লঘু সম্প্রদায়। ওখানে হিন্দুর সংখ্যা অনেক বেশী। এখন ঐ দেশের উগ্র হিন্দুরা যদি ভারতের সংবিধানের শুরুতে সংযোজন করেন" আমরা হিন্দু ভগবানের নামে, সকল দেব দেবীগণের নামে আরম্ভ করিলাম"---কিম্বা---"ভগবানের উপর যথাযথ পুজা সম্প্রদান পূর্বক আরম্ভ করিলাম"----তখন কি আপনি সেই সংবিধান মেনে নিতে পারবেন? টিকবে আপনার মুসলমানিত্ব? হাজারবার খৎনা করলেও আপনার মুসলমানিত্ব টিকবে না। সেই দেশে মুসলিম হিসেবে বসবাস আপনার দ্বারা সম্ভব হবে না। ভাবুন নিজের দেশেও বহু ধর্মের মানুষের বাস---তাদেরও নিজ নিজ ধর্ম পালনের যেমন অধিকার --এই দেশটাতে তাদেরও সমান অধিকার!"
আমরা বাঙ্গালি ---এই আমাদের প্রথম এবং শেষ নৃতাত্বিক পরিচয়, এর পর আসবে আমার ধর্ম কিম্বা নাস্তিক্য প্রসংগ, যার যার ধর্ম এখানে যে কেউ শান্তিতে পাশাপাশি পালন করবেন। কেউ যদি বাঙ্গালী জাতিয়তাবোধে সন্তুষ্ট না হোন বলুন আমি 'বাংলাদেশী বাঙ্গালী' কিন্তু যারা এই দেশে জন্ম নিয়ে, এই দেশেরই জল-হাওয়ায় বড় হয়ে, এই সংস্কৃতিরই ছায়াতলে প্রাণ মাখিয়ে বড় হয়ে এখন নিজেই বাংলা মায়ের আঁচল ধরে টানাটানি করছে--তাদের স্থান সৌদি আরব অথবা পাকিস্তান! কিছুতেই বাংলাদেশ নয়।
জয় বাংলা!
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৩ দুপুর ১২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



