কখন ও কিভাবে গ্রেপ্তার রতন
মঙ্গলবার, ০১ মে ২০১২
স্টাফ রিপোর্টার: বিএনপি নেতা কামরুজ্জামান রতন। ১৮ দল আহূত হরতালের প্রথম দিন প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো মামলায় গ্রেপ্তার হয়েছেন। বর্তমানে তিনি তিন দিনের পুলিশি রিমান্ডে। কিন্তু প্রশ্ন উঠেছে কখন ও কারা তাকে গ্রেপ্তার করেছে। মামলার এজাহারের কপি দেখে এমন প্রশ্নের সৃষ্টি হয়েছে। এজাহারে বলা হয়েছে, রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে আসামিরা ৬-৭টি মাইক্রোবাসে করে ফ্যালকন টাওয়ারের সামনে ঢাকা মেট্রো জ-১১-২১০৯ বাসটি থামিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় ফোর্সের সহায়তায় ঘটনাস্থল থেকে মামলায় উল্লিখিত ১ থেকে ৪ নাম্বার আসামিকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য, মামলাটির ৪ নম্বর আসামি কামরুজ্জামান রতন। অথচ তিনি রাতে সাড়ে ১২টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশটিভিতে ‘সোজাকথা’ নামের একটি টকশোতে অংশ নেন। টকশো’তে তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সরকারদলীয় এমপি নজরুল ইসলাম বাবু। টকশো’র স্টুডিও থেকে বেরিয়ে টিভি স্টেশনের সামনে গাড়ির জন্য দাঁড়িয়েছিলেন। সঙ্গে ছিলেন তার ছোট ভাই মুসা কলিমুল্লাহ। এসময় টিভি স্টেশনের সামনে থেকে ডিবি পুলিশের পরিচয়ে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। প্রশ্ন দেখা দিয়েছে, পুলিশ যেখানে রাত ৯টায় ফ্যালকন টাওয়ারের সামনে ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তারের কথা বলছে সেখানে সাড়ে তিন ঘণ্টা পর রাত সাড়ে ১২টায় তিনি ছিলেন দেশটিভির স্টুডিওতে। তাহলে পুলিশের হাতে আটকের পর তিনি টিভি স্টুডিওতে গিয়ে টকশোতে অংশ নিয়েছেন কিভাবে? এদিকে রাত পৌনে ১টায় আটকের পর দীর্ঘ সময় তা স্বীকার করেনি ডিবি। তার স্ত্রী নুর-ই জান্নাতসহ পরিবারের সদস্যরা তার খোঁজে এ সময় ছোটাছুটি করেন ডিবি অফিস থেকে শুরু করে রমনাসহ নানা থানায়। এ সময় তাদের জানানো হয়, রতন নামের কাউকে গ্রেপ্তার করা হয়নি। কিন্তু ৭ ঘণ্টা পর গতকাল সকালে তাকে আটকের কথা স্বীকার করেছে ডিএমপি। এরপর তাকে দু’টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
Click This Link
কখন ও কিভাবে গ্রেপ্তার রতন??? রহস্য কেবল হাস্যকর
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।