somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১/১১-এ কূটনীতিক ভূমিকার কথা নাকচ করলেন আনোয়ার চৌধুরী

০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতায় আসার পেছনে ক ূটনীতিকদের ভূমিকার কথা নাকচ করে দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী।

যুক্তরাজ্যের কমনওয়েলথ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের আন্তর্জাতিক প্রতিষ্ঠান বিভাগের পরিচালক হিসেবে রাষ্ট্রীয় সফরে সোমবার বাংলাদেশ আসেন আনোয়ার চৌধুরী।

বাংলাদেশী বংশোদ্ভূত আনোয়ার চৌধুরী বলেছেন, "১/১১ এর রাজনৈতিক পটপরিবর্তনে আমার কোনো ভূমিকা ছিল না।"

বুধবার যুক্তরাজ্য হাইকমিশনের এক বিবৃতিতে তার বরাত দিয়ে একথা বলা হয়।

বিএনপিপন্থী কয়েকটি সংগঠন আনোয়ার চৌধুরীর ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভ করেছে। তাদের অভিযোগ ওই সময়কার মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া বিউটেনিস,ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরীসহ কয়েকজন ক ূটনীতিক ১/১১ এর
ঘটনার পেছনে সমর্থন দিয়েছেন।

বিবৃতি অনুযায়ী এই ব্রিটিশ ক ূটনীতিক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ঘটনা প্রবাহের প্রেক্ষাপটেই ওই পরিবর্তন হয়েছিল।...যুক্তরাজ্যের বর্তমান বৈদেশিক নীতি অনুযায়ী দেশটি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না।

আনোয়ার চৌধুরী ২০০৪ সাল থেকে ২০০৮ সালের মে মাস পর্যন্ত বাংলাদেশে যুক্তরাজ্যের হাইকমিশনারের দায়িত্বে ছিলেন।

তিনি আরো বলেছেন, "গণতান্ত্রিক, স্থিতিশীল ও স্বচ্ছ বাংলাদেশকে যুক্তরাজ্য সমর্থন করে আসছে এবং আমাদের বিশ্বাস যেকোনো স্বাধীন দেশ নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নেবে।"

এর আগে জুলাই মাসে বর্তমান ব্রিটিশ হাইকমিশনার স্টিফান ইভান্সও ২০০৭ সালে ১/১১ এর রাজনৈতিক পটপরিবর্তনে ক ূটনীতিকদের ভূমিকার কথা অস্বীকার করেন।

স¤প্রতি বিদায় নেওয়া জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেইকেও তত্ত্বাবধায়ক সরকার আসার পেছনে কূটনীতিকদের কোনো ভূমিকা ছিল না বলে দাবি করেছিলেন।

তবে রাজনৈতিক পরিবর্তন হয়ে যাওয়ার পর নতুন তত্ত্বাবধায়ক সরকারকে তারা সমর্থন জানিয়েছিলেন বলে স্বীকার করেন তিনি। মেইকে বলেন, সংঘাত এড়াতেই তারা তা করেছিলেন।

ইতোমধ্যে সরকার ও বিরোধী দলের বেশ কিছু নেতা 'অসাংবিধানিক' অন্তর্বর্তীকালীন সরকার ও জরুরি অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

ফখরুদ্দীন সরকারের দুই বছরের শাসনামল সম্পর্কে মন্তব্য চাওয়া হলে আনোয়ার হোসেন চৌধুরী বলেন, তা বাংলাদেশের জনগণের মূল্যায়নের বিষয়।

বাংলাদেশে সমৃদ্ধি, স্থিতিশীলতা ও স্বচ্ছ গণতন্ত্রায়নে যুক্তরাজ্যের অবস্থান অপরিবর্তিত থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, আমার বিশ্বাস বাংলাদেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে।

এছাড়া যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক আরো জোরদার করতে কাজ করে যাওয়ার আশা প্রকাশ করে আনোয়ার চৌধুরী আরো বলেন, "আশা করি সরকারি ও বিরোধী দল একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এক হয়ে কাজ করে যাবে।"

আনোয়ার চৌধুরী আরো বলেন, "বর্তমান বিরোধী দল ক্ষমতায় থাকাকালে তাদের সঙ্গে যুক্তরাজ্যের আন্তরিক সম্পর্ক বজায় ছিল। আমাদের মধ্যে উষ্ণ সম্পর্কের পাশাপাশি সন্ত্রাসবাদ দমনেও যৌথভাবে কাজ করেছি।"
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×