somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

এজজিলারেটেড উইন্ড
আমি হাবিব।বয়স ২২।বয়স যত বাড়ছে স্বপ্ন পূরণ না হওয়ার লিস্ট তত বাড়ছে :

জর্জ ডব্লিও বুশের জন্মদিনে শুভেচ্ছা

০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের জন্মদিনে নিরন্তন শুভেচ্ছা।

এক ধনাঢ্য ক্ষমতাপাগল পরিবারে ৭ই জুলাই তিনি জন্ম নেন।



পিতা সিনিয়র বুশও আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন এবং সাফল্যের সাথে গালফ ওয়ারে জয়লাভ করেন। একই সময়ে কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়নকে ভেঙ্গে বিশ্বব্যাপি কমিউনিজমের মেরুদন্ড ভেঙ্গে দিতে জোড়ালো ভূমিকা রাখেন ও অনেকটায় সফল হোন। বুশ পরিবার আদিকাল থেকেই কট্টর রক্ষণশীল রিপাবলিকান পার্টির সমর্থক।


পিতা সিনিয়র বুশের আদর্শ ফলো করতেই তরুণ জর্জ বুশ মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন বুনেন এবং ইউএস এয়ারফোর্সে কম্বেট পাইলট হিসেবে সাফল্যের সাথে বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেন।

জর্জ বুশ ২০০০ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০০১ সালে টুইন টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বিশ্বব্যাপি সন্ত্রাসবাদী নেটওয়ার্ক ধংস করার ঘোষণা দেন।

তিনিই প্রথম রাষ্ট্রনেতা যিনি দুনিয়াব্যাপী সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন।তার আহবানে ও অন্যান্য মিত্ররাষ্ট্রের সহায়তায় মধ্যপ্রাচ্যে সন্ত্রাস দমনে শুরু হয় বিখ্যাত "ওয়ার অন টেরর"। এরই ধারাবাহিকতায় আফগানিস্তানে তালেবান সরকারের উচ্ছেদ ও
আল-কায়েদা দমনে স্থানীয় উত্তরাঞ্চলীয় জোট ও পাকিস্তানের সহায়তায় সামরিক হামলা পরিচালনা করেন। তার আমলে মার্কিন সেনাপ্রধান আবিজাইদ,পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল,প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড,ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও ইসরাইলের প্রধানমন্ত্রী এরিয়েল শেরনসহ অস্ট্রেলিয়া,ফ্রান্স,ভারত আরব বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র এযুদ্ধে আমেরিকার পাশে এসে দাঁড়ায়। যুদ্ধের মূল লক্ষ তালেবান নেতা মোল্লা ওমর ও আলকায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে জীবিত অথবা মৃত পাকড়াও করা।যদিও জর্জ বুশের আমলে এদুজনকে ধরা সম্ভব হয় নি তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে এযুদ্ধ ২০০৩ সালের মার্চে আফগানিস্তান ছাড়িয়ে ইরাকে পৌছে যায়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জর্জ বুশ ইরাক আক্রমণ করেন।প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন বন্দি হন এবং ২০০৬ সালে তাঁর ফাসি কার্যকর হয়।

পরবর্তীতে সন্ত্রাসবিরোধীযুদ্ধে জোড়ালো ভূমিকা রাখায় মার্কিন জনগণের কাছে গ্রহণযোগ্য বুশ দ্বিতীয় মেয়াদে ক্ষমতাসীন হন।তবে সন্ত্রাসবিরোধীযুদ্ধের সবচেয়ে বড় ভূমিকাটি রাখের তার পরবর্তি রাষ্ট্রপ্রধান বারাক হোসেন ওবামা।ওবামার অধীনে মার্কিন বাহিনী পাকিস্তানে পলাতক ওসামা বিন লাদেনকে নিরাপদে হত্যা করে লাশ আফগানিস্তানে উড়িয়ে নিয়ে আসে। যদিও সন্ত্রাসবাদবিরোধী দীর্ঘ এই লড়াই এখনও বিদ্যমান কিন্তু গত ২ বছরে মধ্যপ্রাচ্যে নতুন আতঙ্ক আইএস(ইসলামিক এস্টেট অফ ইরাক এন্ড সিরিয়া) এবং আইএসএল(ইসলামিক স্টেট অফ ইরাক,সিরিয়া এন্ড লিবিয়া) এর আগমন ঘটায় মধ্যপ্রাচ্য রাজনীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ভবিষ্যত নিয়ে অনেক উদ্বেগ ও উৎকনঠা দেখা দিয়েছে।



ব্যক্তিজীবনে বুশ দুই কন্যার জনক।এই ক্ষমতাবান পরিবারের আরও একজন সদস্যকে ভবিষ্যতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৪০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×