দেড় কোটি কৃষককে উপকরণ সহায়তা কার্ড দিয়েছে সরকার। ১০ টাকা দিয়ে কৃষকদের ব্যাংক হিসাব খুলে দেয়া হয়েছে। মহাজনের হাত থেকে চিরদিনের জন্য মুক্তি পেয়েছে কৃষক। সার ও সেচকাজে ভর্তুকি অব্যাহত রাখা হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে কৃষিখাত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং উত্পাদন বাড়াতে হলে কৃষি গবেষণা ও প্রযুক্তি ব্যবহারের দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। কৃষিকে সমৃদ্ধখাত হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এ কারণে গত ৫ বছরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও দেশের মানুষ না খেয়ে থাকেনি। উত্পাদন অনেক বেড়েছে। এখন আর চাল আমদানি করতে হয় না। প্রতি বছর কৃষি জমি কমছে। বছরে ২০ লাখ মানুষ বাড়ছে। তবুও ২০২১ সালের মধ্যে মধ্যআয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। দেশে স্থিতিশীলতা থাকলে মানুষ ক্ষুধা থেকে মুক্তি পাবে। কৃষিবান্ধব নীতি গ্রহণের ফলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। ১৯৯৬ সালের আগে অগোছালো কৃষিনীতির কারণে পকেটের পয়সা দিয়ে সার কিনতে গিয়ে কৃষককে জীবন দিতে হয়েছে। দেশে ২৮ থেকে ৩০ লাখ টন খাদ্য মজুদ রাখতে সরকার জোর দিয়েছে। এ জন্য অনেকগুলো আধুনিক খাদ্য গুদাম নির্মাণ করা হচ্ছে। যার সুফল বহু বছর ধরে দেশবাসী পেতে থাকবে। কৃষিখাতে সরকারের এমন উদ্যোগকে দেশবাসী ইতিবাচক হিসেবে দেখছে।
কৃষিকে সমৃদ্ধখাত হিসেবে প্রতিষ্ঠিত করতে ও মহাজনের হাত থেকে মুক্তি দিতে দেড় কোটি কৃষককে উপকরণ সহায়তা দিয়েছে সরকার
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।