somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সফলতার চাবিকাঠি বর্তমান সরকার

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশের মোট জনসংখ্যার ২ কোটি লোক গত আট বছরে হতদরিদ্র সীমা থেকে বেরিয়ে এসেছে। আর দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছে এক কোটি ৮৮ লাখ লোক। বর্তমান সরকারের পাঁচ বছরে মাথাপিছু আয় বেড়েছে ৬৪৭ মার্কিন ডলার। আমদানি-রফতানি, রেমিটেন্স প্রবাহ ও রিজার্ভ অনেক বেড়েছে। মানবসম্পদ উন্নয়নেও বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির কারণে দারিদ্র্য ও বৈষম্য কমেছে। সাফল্যের ধারাবাহিকতার কিছু চিত্রঃ
 মাথাপিছু আয় বেড়েছে ৬৪৭ ডলার : গত পাঁচ বছরে মাথাপিছু আয় বেড়েছে ৬৪৭ মার্কিন ডলার। ক্রয়ক্ষমতার সমতার ভিত্তিতে ২০০৫-০৬ অর্থবছরের মাথাপিছু আয়ের পরিমাণ ছিল ৫৪৩ মার্কিন ডলার। আর এটি বেড়ে গত অর্থবছরে দাঁড়ায় ১ হাজার ১ শত ৯০ মার্কিন ডলার।
 দারিদ্র্য বিমোচন : দারিদ্র্যের হার কমেছে। ২০০৫ সালে দারিদ্র্যের হার ছিল ৪০ শতাংশ এবং অতি দারিদ্র্যের হার ছিল ২৪ দশমিক ২ শতাংশ। ২০১৪ সালে দারিদ্র্যের হার নেমে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩ শতাংশে এবং অতি দারিদ্র্যের হার দাঁড়িয়েছে ৯ দশমিক ৯ শতাংশে।
 জিডিপি প্রবৃদ্ধি বেড়েছে : বিশ্বমন্দার মধ্যেও জিডিপি প্রবৃদ্ধি ঠিক ছিল। ২০১৩-১৪ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ১২ শতাংশ। এ প্রবৃদ্ধির হার ২০০৯-১০ অর্থবছরের ছিল ৫ দশমিক ৫৭ শতাংশ।
 সঞ্চয় ও বিনিয়োগ প্রবৃদ্ধি : জাতীয় সঞ্চয় ২০০৫-০৬ অর্থবছরে জিডিপির ২৭ দশমিক ৮ শতাংশ ছিল। গত অর্থবছর পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে ৩০ দশমিক ৫ শতাংশে। একই সময়ে সরকারি বিনিয়োগ জিডিপির ৫ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৩ শতাংশ হয়েছে।
 রাজস্ব আয় বেড়েছে তিনগুণ : ২০০৫-০৬ অর্থবছরের তুলনায় ২০১৩-১৪ অর্থবছরে মোট রাজস্ব ও কর রাজস্ব আয় বেড়েছে তিনগুণ। গত অর্থবছরে জিডিপির ১০ দশমিক ৫ শতাংশ রাজস্ব উন্নীত হয়।
 বৈদেশিক বাণিজ্য : বৈশিক মন্দা বিরাজমান থাকলেও বৈদেশিক বাণিজ্য বেড়েছে। ২০০৫-০৬ অর্থবছরে আমদানির পরিমাণ হচ্ছে এক হাজার ৪৭৪ কোটি ডলার। গত বছর আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৪ হাজার ৬১ কোটি ডলার। একইভাবে রফতানির পরিমাণ এক হাজার ৫২ কোটি ডলার থেকে বেড়ে ৩ হাজার ১৮ কোটি ডলার।
 শিল্প উৎপাদন : জিডিপিতে শিল্প খাতের অবদান ২০০৫-০৬ অর্থবছরের ২৫ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ২০১৩-১৪ অর্থবছরে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৬ শতাংশ। বিগত পাঁচ বছরে আইসিটি সহায়ক ব্যাপক অবকাঠামো ও প্রযুক্তনির্ভর অবয়ব পেয়েছে।

দেশ উন্নয়নে সরকারের গৃহীত নানাবিদ প্রকল্পে সফলতা অর্জন করেছে বাংলাদেশ। সত্যিই সরকারের এমন সফলতাকে আমরা স্বাগত জানাই।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×