মহাকাশে উড়বে বাংলাদেশি স্যাটেলাইট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বিশ্বের নানা দেশের সাথে পাল্লা দিয়ে বেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ মহাকাশে “বঙ্গবন্ধু-১” নামে একটি স্যাটেলাইট উেক্ষপণের উদ্যোগ নিয়েছে সরকার। “বঙ্গবন্ধু-১” উেক্ষপণে মূল পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল (এসপিআই) ইতোমধ্যে কাজ শুরু করেছে। আর এই পরামর্শক প্রতিষ্ঠানের কাজ হলো স্যাটেলাইট (উপগ্রহ) উেক্ষপণের সাথে সংশ্লিষ্ট সব রকম কাজ, যেমন- মার্কেট পর্যবেক্ষণ, ব্যবসায়িক পরিকল্পনা, আইটিইউয়ের সাথে তরঙ্গ সমন্বয়, স্যাটেলাইট সার্ভিস ডিজাইন ও আর্কিটেকচারাল ডিজাইন, সিস্টেম ডিজাইন, দরপত্র প্রস্তুত, ম্যানুফ্যাকচারিং এবং সুষ্ঠুভাবে উৎক্ষেপণ পর্যবেক্ষণে সক্রিয় রাখবে। বাংলাদেশের এই মহতী উদ্যোগস্বরূপ “বঙ্গবন্ধু-১” স্যাটেলাইট ভূমি থেকে নিয়ন্ত্রণের জন্যে গাজীপুর জেলার জয়দেবপুর এবং রাঙ্গামাটির বেতবুনিয়ায় গ্রাউন্ড স্টেশন বসানোর উদ্যোগ নেয়া হয়েছে। মহাকাশে এ পর্যন্ত ছয় হাজার ছয়’শ স্যাটেলাইট উৎক্ষেপিত হয়েছে। আর এর সাথে যোগ হতে চলেছে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট হিসেবে “বঙ্গবন্ধু-১”। বর্তমানে চলমান টেলিভিশন চ্যানেল, টেলিফোন ও রেডিওগুলোর ক্ষেত্রে বাংলাদেশ বিদেশি স্যাটেলাইট ব্যবহার করে থাকে। আর এই কারণে প্রতিবছর বাংলাদেশকে প্রায় ১১০ কোটি টাকা ভাড়া গুণতে হয়। অথচ “বঙ্গবন্ধু-১” স্যাটেলাইট চালু হলে দেশের এই টাকা তো সাশ্রয় হবেই, বরং সেই সাথে স্যাটেলাইট ব্যবহার করে টিভি বা রেডিও চ্যানেল, ফোন, মোবাইল ও ইন্টারনেট, নেভিগেশন জ্যোতিবিজ্ঞান গবেষণা, সামরিক প্রয়োজন ইত্যাদিতে সুফল পাওয়া যাবে। যেহেতু “বঙ্গবন্ধু-১” স্যাটেলাইট সুবিধামতো আমাদের ইচ্ছানুযায়ী ব্যবহার করতে পারবো, সেহেতু বিষয়টি বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন
এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন
=মনে রং নেই আর=

মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন
দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।