ইতিহাস চর্চা মানুষকে আশাবাদী হতে শেখায়। স্বাধীনতা উত্তরকাল থেকে আমরা যেভাবে অর্থনৈতিক, প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্যদিয়ে এগিয়েছি তাতে পদে পদে নিরাশ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। নৈরাশ্য প্রজন্মের আত্মশক্তিকে ভঙ্গুর করে দেয়। প্রবল প্রত্যয়ে ঘুরে দাঁড়ানোর পথ হারায়। এমন অবস্থায় আশার আলো জ্বালায় ইতিহাস। উত্থান, বিকাশ ও পতনের চক্র অনাদিকাল থেকেই ঘুরছে। কিন্তু এই চক্রের শেষ চক্করে যে পুনরুত্থানের কথা রয়েছে তাকে বিস্মৃত হলে চলবে না। আমাদেরওতো উজ্জ্বল অতীত ছিল। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এই দেশের শিল্প বাণিজ্যের প্রতি লোভী দৃষ্টি ছিল বিদেশিদের। আর এ কারণেই বারবার বাংলার স্বাধীনতা বিপন্ন হয়েছে। তাহলে চক্রের হিসেবে আমাদের এক সময় প্রবল তেজে উত্থান ঘটেছিল। বিকাশের পথ ধরে সমৃদ্ধির চূড়ায় পৌঁছেছিলাম। এরপর ঘূর্ণীয়মান চক্রের অমোঘ পরিণতিতে আমাদের পতন ঘটেছিল। এই পতন দেখে প্রজন্ম যদি নিরাশায় নেতিয়ে পড়ে তবে পুনরুত্থানের সম্ভাবনা অনেকটা পিছিয়ে যাবে। যদি চারদিকের নষ্ট রাজনীতি, দুর্নীতি, সমাজ বিক্ষোভ দেয়াল হয়ে দাঁড়ায় তাহলে নৈরাশ্য এসে বলবে আমাদের আর এগিয়ে যাওয়ার কোনো পথ নেই। কিন্তু সত্যিই কি পথ থাকে না? প্রকৃত অর্থে গণতন্ত্রের চর্চা যদি আমাদের ক্ষমতা প্রত্যাশী দলগুলো করতে পারতেন তবে অসাধুতার বলয় থেকে অনেকটা বেরিয়ে এসে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে হাঁটা সম্ভব হতো। আমরা মনে করি বর্তমান সরকার তার উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে দেশকে অনেকটা এগিয়ে দিয়েছেন। এর সাথে যদি আত্মবিশ্বাসী হয়ে গণতন্ত্রের চর্চাকে শক্তিশালী করেন তবে একটা ভীষণ সুন্দর সকালের প্রত্যাশা আমরা নিশ্চয়ই করতে পারি।
আলোচিত ব্লগ
"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন
সেরা লেখক

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন
=ডায়াটে একদিনের খাবার=
ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।
আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ড: বিশ্বব্যাংক খুশি, আইএমএফ চিন্তিত কেন ?

বাংলাদেশে বর্তমানে কার্ডের জোয়ার উঠেছে। আমজনতা মজা করে বলছে, চাইলাম প্রধানমন্ত্রী, পাইলাম রেফারি। খালি কথায় কথায় কার্ড দেখায়। হাসির কথা হলেও বিষয়টা আসলেই সত্যি। আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘ অধিবেশনে গিয়ে... ...বাকিটুকু পড়ুন
বিদায় নানা পাটেকার

৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।