somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধানের আরো পাঁচটি জাত অবমুক্ততে অধিক ফসলে অনেক বেশি লাভবান হবেন কৃষকরা

১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশে উদ্ভাবিত নতুন আরো পাঁচ জাতের ধান অবমুক্ত হচ্ছে। নতুন এ পাঁচ জাতের ধানের মধ্যে ব্রি ধান ৭০, ব্রি ধান ৭১, ব্রি ধান ৭২ ও ব্রি ধান ৭৩ উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এবং বিনা ধান ১৭ উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। সুগন্ধী, লবণ সহনশীল, জিংকযুক্ত এবং খরাসহিষ্ণু গুণসম্পন্ন ব্রি’র জাতগুলো ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে পরীক্ষামূলক চাষাবাদ করা হয়েছে। নতুন উদ্ভাবিত ও প্রস্তাবিত ব্রি ৭০ ধানের চাল লম্বা, চিকন ও সুগন্ধী। অনেকটা দেখতে বাসমতি চালের মতো। ফলন হেক্টর প্রতি সর্বোচ্চ ৫ টন। খরা সহনশীল ব্রি ধান ৭১ ধানে ব্রি ৫৬ জাতের চেয়ে ভালো ফলন পাওয়া যাবে। প্রচণ্ড খরা হলে যেখানে কিছুই পাওয়া যায় না সেখানে হেক্টর প্রতি তিন থেকে সাড়ে তিন টন ধান পাওয়া যাবে। প্রস্তাবিত ব্রি ধান ৭২’র প্রধান বৈশিষ্ট্য জিংক সমৃদ্ধ। প্রতিকেজি ধানে ২২.৮ মিলিগ্রাম জিংক পাওয়া যাবে। হেক্টরপ্রতি ফলন হবে সাড়ে ৫ টন থেকে ৬ টন। ব্রি ধান ৭৩ এর প্রধান বৈশিষ্ট্য হলো লবণাক্ততা আক্রান্ত অঞ্চলে এটি চাষ করা যাবে। দক্ষিণ অঞ্চল বিশেষ করে উপকূলীয় অঞ্চল এ ধান চাষাবাদের খুবই উপযোগী। হেক্টর প্রতি ফলন সাড়ে ৪ টন। আর বিনা ধান ১৭ জিএসআর এর জীবনকাল ১১২ থেকে ১২৮ দিন এবং উচ্চ ফলনশীল। হেক্টর প্রতি এর ফলন প্রায় ৬ থেকে ৭ টন। ১০ থেকে ১২ বছর ধরে গবেষণা চালিয়ে এসব ধান অবমুক্তির জন্য এখন প্রস্তুত। নতুন এ জাতগুলো চাষাবাদ করে কৃষকরা অনেক বেশি লাভবান হবেন।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×