
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে দক্ষিণাঞ্চলের লাখো যাত্রীর জন্য নৌপথে সরকারের নির্দেশনায় বেসরকারী লঞ্চগুলো স্পেশাল সার্ভিস চালু করবে আগামী ২১ সেপ্টেম্বর থেকে। ইতিমধ্যে বিলাসবহুল লঞ্চগুলোর অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। যাত্রীর চাপ বুঝে স্পেশাল সার্ভিস ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত রাখা হতে পারে। যাত্রীদের নিরাপত্তার জন্য এবারই সর্বপ্রথম বরিশাল নৌবন্দর টার্মিনালে সর্বক্ষণিক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ও অসুস্থ যাত্রীদের চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম উপস্থিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রশাসন ও লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের যাত্রী পরিবহনের জন্য বেসরকারী লঞ্চগুলোর বাইরে এবার বিআইডব্লিউটিসির বহরে সাতটি বড় নৌযান থাকবে। সরকারী নৌযানগুলোও ২১ সেপ্টেম্বর থেকে স্পেশাল সার্ভিস চালু করবে। এগুলো ঢাকা থেকে হুলারহাট পর্যন্ত ভায়া চাঁদপুর, বরিশাল ও ঝালকাঠীর যাত্রী পরিবহন করবে। এছাড়া উপকূলের রুটগুলোতে সী-ট্রাকের স্পেশাল সার্ভিস ছাড়াও ডাবল ট্রিপ দিতে বলা হয়েছে। এবার নৌমন্ত্রনালয়ের ১৫টি নিয়মিত লঞ্চের সাথে ২/৩টি লঞ্চ যাত্রীসেবায় স্পেশাল সার্ভিস যুক্ত হবে। সাথে থাকবে গ্রীণ লাইন নামের যাত্রী পরিবহনকারী অত্যাধুনিক দুটি নতুন ওয়াটার ওয়েজ। ঈদের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতেই এমন উদ্যেগ নিয়েছে সরকার।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



