ডাক বিভাগকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে তুলতে সরকারের বলিষ্ঠ পদক্ষেপ
১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ ডাক বিভাগকে আধুনিক ও শক্তিশালী করতে বেসরকারি কুরিয়ার সার্ভিসগুলোর সঙ্গে পাল্লা দিতে ৭৮ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় পার্সেল ও লজিস্টিক সার্ভিস পরিবহন করতে না পারায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে ডাক বিভাগ। নিজস্ব পরিবহন ব্যবস্থা শক্তিশালী ও আধুনিক করে গ্রামীণ জনগণের সঙ্গে শহরের মধ্যে পণ্য পরিবহন সহজ করাই এ প্রকল্পটির মুখ্য উদ্দেশ্য। সম্পূর্ণ সরকারি অর্থায়নের ৭৭ কোটি ৩৩ লাখ টাকার ‘ডাক পরিবহন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পটির আওতায় মোট ১১৮টি গাড়ি কেনা হবে। এছাড়া গাড়িগুলো রাখা ও রক্ষণাবেক্ষণের জন্য ৩৩টি গ্যারেজ নির্মাণ করা হবে। ‘ডাক পরিবহন ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রকল্পটি বাস্তবায়ন হলে ডাক বিভাগের ডাক পরিবহন ও বিতরণ ব্যবস্থার আধুনিকায়নের মাধ্যমে দেশের সব জেলা উপজেলায় পার্সেল, লজিস্টিক সার্ভিস, ডাক, ক্যাশ, বিভিন্ন ধরনের স্ট্যাম্প দ্রুত পৌঁচ্ছানো সম্ভব হবে। এতে করে বেসরকারি কুরিয়ার সার্ভিসগুলোর সঙ্গে প্রতিযোগিতামূলক সেবা প্রদানে সক্ষমতা অর্জন করবে ঐতিহ্যবাহী ডাক বিভাগ।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন