নগরীর সৌন্দর্য বর্ধন ও বৈদ্যুতিক তারের জঞ্জাল থেকে মুক্তি দিতে ঢাকায় এবার বিদ্যুৎ উপকেন্দ্র হবে মাটির নিচে
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রণীত মহাপরিকল্পনার অংশ হিসেবে ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ঢেলে সাজাতে ২ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় বিদ্যুতের ৯৪টি সাবস্টেশন বা উপকেন্দ্র নির্মাণ করা হবে। বেশির ভাগ উপকেন্দ্রই থাকবে মাটির নিচে। আর বৈদ্যুতিক তারও টানা হবে মাটির নিচ দিয়ে। এ ক্ষেত্রে ঢাকা শহরে জমির অপ্রতুলতা বিবেচনা করে হাতিরপুলে ধানমণ্ডি পাওয়ার হাউস কমপ্লেক্সের আন্ডারগ্রাউন্ডে (মাটির নিচে) একটি উপকেন্দ্র নির্মাণের পাশাপাশি উপরিভাগে বহুতল অফিস-কাম-বাণিজ্যিক ভবন বা টুইন টাওয়ার নির্মাণের পরিকল্পনা রয়েছে। নতুন প্রকল্পের আওতায় ভূগর্ভস্থ লাইনগুলোকে একটি টানেলের মধ্যে আনা হবে। ফলে ভবিষ্যতে লাইনে ত্রুটি দেখা দিলে রাস্তা খোঁড়াখুঁড়ি এড়িয়ে দ্রুত সমস্যার সমাধান করা যাবে। উৎপাদন ব্যবস্থায় বৈচিত্র্য আনার পাশাপাশি ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় বিদ্যুৎ বিতরণ সেবা আধুনিক ও সহজতর করতে সরকারের এমন পদক্ষেপ। এতে রাজধানীকে বৈদ্যুতিক তারের জঞ্জাল থেকে মুক্ত করা সম্ভব হবে এবং নগরীর সৌন্দর্য বর্ধনে সক্ষম হবে বাংলাদেশ সরকার।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন" অদেখা দূরত্ব "
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫
সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন