somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশী সেনাদের পেশাগত দক্ষতা, অঙ্গীকার, নিরপেক্ষতা, সততা ও মানবিকতায় সৃষ্টি করেছে নতুন দৃষ্টান্ত

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রশ্নে ষড়যন্ত্র এবারই প্রথম নয়। এর আগেও বলা হয়েছে, যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বিচারবহির্ভূত হত্যাকান্ডের সঙ্গে জড়িত, সে দেশের বাহিনীকে জাতিসংঘ তার শান্তিরক্ষা মিশনে রাখতে পারে না। অথচ কে না জানে, বাংলাদেশি সৈন্যরা তার আদর্শ, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, মানবিক আচরণ, ধৈর্য, সাহস, মনোবলসহ ব্যতিক্রমী গুণাবলি দিয়েই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জায়গা করে নিয়েছেন। জাতিসংঘ প্রথমেই এত বেশি সংখ্যক সেনাকে শান্তিরক্ষা মিশনে অন্তর্ভুক্ত করেনি। একটি দলের পারফরম্যান্স দেখে আরেকটি দল নিয়েছে। জাতিসংঘ যখন উপলব্ধি করেছে, তার শান্তিরক্ষা মিশনের জন্য সবচেয়ে উপযুক্ত হচ্ছে বাংলাদেশের সেনারা, তখন প্রয়োজনটাই তার কাছে বড় মাপকাঠি হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি সেনাদের উচ্ছ্বসিত প্রশংসা শুধু অতুল খারই নন, জাতিসংঘ মহাসচিব বান কি মুনও একাধিকবার করেছেন। বিশ্বের নানা প্রান্তে সংঘাতপূর্ণ এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে শান্তি মিশনে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। লাল-সবুজের পতাকা উড়ছে আফ্রিকার গহিন বন থেকে শুরু করে মরুর উত্তপ্ত ভূমিতে। সংঘাতময় সমুদ্র এলাকায়ও উড়ছে বাংলাদেশের শান্তির পতাকা।বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ২ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যরা হাইতি থেকে পূর্ব তিমুর, লেবানন থেকে কঙ্গো পর্যন্ত বিশ্বের সব সংঘাতপূর্ণ এলাকায় পদচিহ্ন রাখছেন। পেশাগত দক্ষতা, অঙ্গীকার, নিরপেক্ষতা, সততা ও মানবিকতায় তারা সৃষ্টি করেছেন নতুন দৃষ্টান্ত। বাংলাদেশ এখন বিশ্বে শুধু প্রাকৃতিক দুর্যোগের দেশ হিসেবে পরিচিত নয়, শান্তি প্রতিষ্ঠার দেশ হিসেবেও পরিচিত। ১৯৮৮ সালে ইরাক-ইরান শান্তি মিশনে যোগদানের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব শান্তিরক্ষায় যাত্রা শুরু করে। বিশ্বের বিভিন্ন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় ইতোমধ্যে জাতিসংঘের পরীক্ষিত বন্ধু হিসেবে স্বীকৃতি লাভ করেছে বাংলাদেশ।সুতরাং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অংশগ্রহণ প্রশ্নে যারাই ষড়যন্ত্র করুক না কেন তারা যে বাংলাদেশের ভালো বন্ধু নয়, বাংলাদেশের উন্নয়ন চায় না তাতে কোন সন্দেহ নেই।

সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

=ভালোবাসার কাব্য=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১১


মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!

স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!

মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×