টেকসই উন্নয়নে আইটিইউ অ্যাওয়ার্ড অর্জন প্রধানমন্ত্রীর নয় সমগ্র বাংলাদেশের
২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টেকসই উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাওয়ার্ড ফর আইসিটি ইন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সম্মাননা প্রদান করেছে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ)। তাছাড়া তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের অগ্রগতিতে অবদানের জন্য ২০১৪ সালে ডব্লিওআইটিএস এর ‘গ্লোবাল আইসিটি অ্যাওয়ার্ড’ পায় বাংলাদেশ। একই বছর এটুআইয়ের ‘সার্ভিস অ্যাট সিটিজেন ডোরস্টেপস’ নামের প্রজেক্ট বিশ্বের প্রায় দেড়’শ প্রকল্পকে পেছনে ফেলে বিশ্বের আইসিটি সেক্টরের সম্মানজনক ‘ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডাব্লিউএসআইএস) অ্যাওয়ার্ড জেতে। চলতি বছরও সরকারের অ্যাক্সেস টু ইনফরমেশনের (এটুআই) ‘জাতীয় তথ্য বাতায়ন’ প্রকল্পটি বিশ্বের বিভিন্ন দেশের চূড়ান্ত মনোনয়ন পাওয়া শতাধিক প্রকল্পকে পেছনে ফেলে আবারও ডাব্লিউএসআইএস অ্যাওয়ার্ড পায় বাংলাদেশ। এছাড়া টেলিযোগাযোগ বিষয়ে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই সংগঠনের কাউন্সিল সদস্য হিসেবে ২০১৪ সালের নভেম্বরে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়। আর ২০১৫ সালে টেকসই উন্নয়নে আইটিইউ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী। যা সত্যিই গর্বের বিষয় আজ বাংলাদেশের জন্য।

সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন
মন পিঞ্জরে করবো বন্দি, পালাবি আর পাখি?
জানিস কী তুই তোকে নিত্য, নজরবন্দি রাখি!
স্বাধীন ডানায় উড়িস ঘুরিস, আমায় দূরে ফেলে,
আমারও তো ইচ্ছে লাগে, উড়ি ডানা মেলে!
মনের ভিতর ঘূর্ণি তুফান, বেসুরো সুর...
...বাকিটুকু পড়ুন
রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন