যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়তে কর্ণফুলীর তলদেশ দিয়ে দেশের প্রথম টানেল নির্মানের সিদ্ধান্ত
০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহু প্রতীক্ষার পর চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের কাজ আগামী ডিসেম্বরে শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য কর্ণফুলীর তলদেশে প্রস্তাবিত টানেল নির্মাণের কাজ ২০২০ সালের মধ্যে শেষ করা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়ন মেয়াদকাল ২০২০ সাল ধরা হলেও তা ২০১৯ সালের মধ্যেও শেষ হতে পারে। কর্ণফুলী টানেল নির্মাণের কাজ দ্রুত শেষ করতে পদ্মা সেতুর মতো গুরুত্ব দেয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে এ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। চট্টগ্রাম শহরে নিরবচ্ছিন্ন ও যুগোপযোগী সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, কর্ণফুলী নদীর পূর্বতীর ঘেঁষে গড়ে উঠা শহরে সঙ্গে ডাউন-টাউনকে যুক্ত করা এবং ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজারের মধ্যে নতুন সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই গত ২০১৩ সালে এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হয়। ৩৪০০ মিটার দৈর্ঘ্যর এ টানেল চট্টগ্রাম বিমানবন্দর থেকে কর্ণফুলী নদীর দুই কিলোমিটার ভাটির দিকে নেভাল একাডেমির কাছে এবং সিইউএফএলের কাছে বাহির পথ নির্ধারণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে এটিই হবে দেশে নদী তলদেশের প্রথম টানেল।
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ? একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন