দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক ও উচ্চশিক্ষার জন্য সরকারের দেয়া সুযোগ-সুবিধা নিশ্চিত করতে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। শিক্ষার সুযোগ সর্বজনীন এবং উন্নত করাই বর্তমান সরকারের মুল লক্ষ্য। বর্তমানে অভিভাবকরা তাদের সন্তানদের যথাযথভাবে শিক্ষিত করে তোলার ব্যাপারে সচেতন, তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে তাদের অনেকেই এই সুযোগ গ্রহণ করতে পারে না। এজন্য তাদের পড়াশোনার জন্য সরকারের সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখছে। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের নেয়া শিক্ষাসংক্রান্ত উদ্যোগগুলো পরবর্তী সরকার বাতিল করে দিয়েছিল। এই ধরনের কাজ যাতে ভবিষ্যতে আর কেউ করতে না পারে সেজন্য সরকার শিক্ষা সহায়তা ট্রাস্ট নামে একটি তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে উচ্চশিক্ষার ক্ষেত্রে বৃত্তি দেয়া হবে। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষাকে গুরুত্ব দিয়ে সার্বজনীন করা হচ্ছে দেশকে দারিদ্র্যমুক্ত করার প্রাথমিক হাতিয়ার হিসেবে বর্তমান সরকার শিক্ষার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সরকার প্রত্যেক নাগরিকের শিক্ষা সুবিধা নিশ্চিত করতে চায়। আর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গঠনে শিক্ষাকে গুরুত্ব দেয়া হয়েছিল। ১৯৯৬ সালে বর্তমান নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর বঙ্গবন্ধুর নীতি অনুসরণ করার ফলে দেশে শিক্ষার হার ২০ শতাংশ বেড়েছিল। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর শিক্ষার হার আবার কমে যায়। বর্তমান সরকারের বিভিন্ন কার্যকরী পদক্ষেপের ফলে দেশে শিক্ষার হার ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।
শিক্ষাকে গুরুত্ব দিয়ে সার্বজনীন করা হচ্ছে
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।