চিকিৎসা সেবায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন। চিকিৎসকদের পরামর্শসহ সবধরনের স্বাস্থ্যসেবা পাওয়া যাবে এখন থেকে দিনরাত ২৪ ঘণ্টা ১৬২৬৩ নম্বরে কল করে। হেলথ কল সেন্টার বা স্বাস্থ্য হেলপ-লাইন সেবা কার্যক্রমের চালু করা হয়েছে। ১৬২৬৩ নম্বরে কল করলে দেশের যেকোনো স্থানের রোগীদের প্রয়োজনে নিকটবর্তী সরকারি-বেসরকারি অ্যাম্বুলেন্স ডাকতেও সহায়তা করবে। আরও জানা যাবে স্বাস্থ্য বিষয়ক যেকোনো তথ্য। একই সাথে সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা অথবা হাসপাতাল ক্লিনিক সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ জানানো যাবে। প্রাপ্ত অভিযোগ বা পরামর্শগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যুক্তরাজ্য সরকারের ইউকেএইডের অর্থায়নে এমআইএস বিভাগ সেবাটি চালু করা হয়েছে। সেবাটি যেন নিজের আয়ে নিজেই চলতে পারে পরবর্তী সময়ে সে উদ্যোগ নেয়া হবে। স্বাস্থ্যসেবা মানুষের হাতের মুঠোয় পৌঁছে দেয়ার প্রচেষ্টায় আরও একটি যুগান্তকারী উদ্যোগ এই সরকারি কল সেন্টারটি। স্বাস্থ্যসেবা মানুষের ঘরের কাছে পৌঁছে দেয়ার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে ১৩ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক। এই কল সেন্টারের মাধ্যমে মানুষ জরুরি বা যেকোনো স্বাস্থ্য সমস্যায় যেকোনো স্থান থেকেই সহজে চিকিৎসকের পরামর্শ নিতে পারবে। ঘরের বাতায়ন বা জানালা দিয়ে এই স্বাস্থ্যসেবা সবার ঘরের ভেতরে পৌঁছে যাবে ফোনের মাধ্যমে। এর ফলে অতিদরিদ্র মানুষ সরাসরি চিকিৎসকের সঙ্গে কথা বলে পরামর্শ নিতে পারবে। স্বাস্থসেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর সরকার।
সব ধরনের স্বাস্থ্যসেবা কল করলেই মিলবে
সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
নৈতিক অবক্ষয়ের দায় কার?
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।