প্রতি ইউনিট বিদ্যুৎ পাবে ৩ টাকায় গ্রাহকরা
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশার কথা শোনাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, এই কেন্দ্রের দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ হলে উৎপাদিত প্রতি ইউনিট বিদ্যুতের দাম পড়বে মাত্র ৩ টাকা। ২০২২ সালে জাতীয় গ্রিডে এক হাজার ২০০ মেগাওয়াট এবং ২০২৩ সালে যোগ হবে আরো এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ। ফলে দেশের বিদ্যুতের ঘাটতি মিটিয়ে এই বিদ্যুৎ পাশের দেশগুলোতে রপ্তানি করা সম্ভব হবে।এটি বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বাধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং পাঁচ স্থরের নিরাপত্তা ঝুঁকিমুক্ত ফোর জি পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। এই প্রকল্পের ভৌত অবকাঠামো, সাইট ডেভেলপমেন্ট, মাটি পরীক্ষা, কন্সট্রাকশন ল্যাবরেটরিসহ প্রথম পর্যায়ের ৮০ শতাংশ কাজ এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিটের উৎপাদন খরচ পড়বে মাত্র ২ টাকা ৯০ পয়সা। যা ৩ টাকা দরে বিক্রি করলেও প্লান্ট স্থাপন ও পরিচালনায় কোনো লোকসান হবে না। এই প্রকল্পের ‘লাইফ’ বা জীবন শক্তি হবে ৫০ বছর। আর তা সংস্কার করে দাঁড়াবে ৮০বছর। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ২০২২ সালে বিশ্বের ৩২তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে নাম লেখাবে। দুই হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে গেলে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদা মিটিয়ে উদ্বৃত্তের রেকর্ড অর্জনে সক্ষম হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদিত দুই হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হলে প্রতি বছর এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উদ্বৃত্তের রেকর্ড অর্জন করবে বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন