সিম পুনঃ নিবন্ধনে হাই কোর্টের রায়ের পরেও কেন এই বিতর্ক?
৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনকে বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। তার পরও কিছু সংখ্যক ব্যক্তি এই নিবন্ধন নিয়ে বিভিন্ন টক শো, মিডিয়া গরম করছেন। কিন্তু কেন, তারা কি হাই কোর্টের রায়কে মানেন না? হাই কোর্টের রায়কে তাহলে অবজ্ঞা কেন। তারা যে যুক্তি তুলছেন তার আসলে কোন ভিত্তি নেই। ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রি বার বার বলছেন সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ শুধু জাতীয় পরিচয় পত্রের সার্ভারের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, এখানে কপি বা সংরক্ষণ করা হচ্ছে না। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বেঁধে দেওয়া নিয়ম যথাযথভাবে অনুসরণ করার নির্দেশনার পাশাপাশি গ্রাহকদের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে মোবাইল অপারেটরদেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মোবাইল অপারেটরেরা কিন্তু আইনের মধ্যে সিমাবদ্ধ। তাদের কাছ থেকে কোন তথ্য বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। সরকারের বেঁধে দেয়া নিয়মের আওতায় মোবাইল সিম পুনরায় নিবন্ধনের সময় যতই শেষের দিকে আসছে ততই সিম নিবন্ধনের জন্য টেলিকম পয়েন্টগুলোতে গ্রাহকদের বিশাল ভীড় সামলাতে ব্যস্ত প্রতিষ্ঠানের কর্মীরা। বাংলাদেশ টেলিকমিনিউকেশন রেগুলেটরি কমিশনের দেয়া তথ্য অনুযায়ী, ২৯ এপ্রিল পর্যন্ত ন্যাশনাল ডেটাবেস ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং করে ৮.৫ কোটি সিম পুনরায় নিবন্ধন করা হয়েছে। যারা এর বিপক্ষে অবস্থান নিচ্ছেন তাদের প্রতি অনুরোধ, তর্কের খাতিরে বিতর্কে না জড়িয়ে দেশের ও জনগণের স্বার্থে এগিয়ে আসুন। তাতে দেশের কল্যান বৈ অকল্যান হবে না।
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন