somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তিনিই লায়ন

১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর হাত ধরেই মাত্র এক যুগের ব্যবধানে বিস¥য়কর উত্থান ঘটে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর। জিয়া পরিষদ চট্টগ্রামের সভাপতির পদ দিয়ে তার বিএনপির রাজনীতি শুরু। তার উত্থানে চট্রগ্রামের অনেক সিনিয়র বিএনপি নেতারাও হতবাক। কিভাবে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বে চলে গেলেন তার উত্তর মেলাতে পারছেন না অনেকেই। ২০০৪-০৫ সালেও যিনি রয়েল সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে চাকরি করতেন, সেই আসলাম চৌধুরী এক বছরের ব্যবধানে এক ডজনেরও বেশি কোম্পানির মালিক হন। বিগত ৫ জানুয়ারির নির্বাচনের আগে নির্বাচন ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড অংশে যেসব নাশকতা হয় এর নেপথ্যে অর্থের যোগানদাতা ছিলেন আসলাম চৌধুরী । জামাত শিবিরের অন্যতম একজন অর্থ যোগানদাতা এ আসলাম। নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪৬টি মামলা হয়, যার মধ্যে ৩৯টি মামলায় পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। তিনি ২০০৫-০৬ সালের দিকে বিএনপির মনোনয়ন লাভের আগেই আদমজী জুটমিল ভাঙ্গার কাজ পান । এরই মধ্যে কয়েকটি রুগ্ন কারখানাও কিনে নেন তিনি। এ সময়েই তিনি চাকরি ছেড়ে ৩০টির মত প্রতিষ্ঠান দাঁড় করিয়ে গড়ে তোলেন চট্টগ্রামভিত্তিক শিল্প পরিবার 'রাইজিং গ্রুপ অব কোম্পানিজ'। তিনি ক্ষমতার প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকের দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগসাজশে এসব প্রতিষ্ঠানের বিপরীতে বিভিন্ন ব্যাংক হতে প্রায় ৭৬৩ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ না করে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে ব্যয় করেছে। ব্যাংকের ঋণ পরিশোধ না করায় দুদক তার বিরুদ্ধে মামলাও করে। একজন লায়ন দানশীল হিসাবেও তিনি তার এলাকায় ও এ সমাজে অত্যন্ত পরিচিত মুখ। এ হলো দুর্ভাগ্য এ দেশের সমাজসেবী একজন লায়নের আত্নকাহিনী.....!


সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শামস সুমন: এক মধ্যবিত্ত অভিনেতার নিঃশব্দ রুচিকর প্রস্থান

লিখেছেন শরৎ চৌধুরী, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:২৭

শামস সুমন বিষয়ক সংবাদটি যখন স্ক্রীণে পৌছালো ততক্ষণে আমরা ঋদ্ধি ক্যাফেতে, মিরপুর। বসে আছি মাঝখানের টেবিলে। আমি দরজামুখি, ওপাশে রমিন এবং তার পাশে আরো দশ মিনিট পরে এসে বসবে ফরহাদ।... ...বাকিটুকু পড়ুন

Mismatch( মিসম্যাচ)

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই মার্চ, ২০২৬ বিকাল ৫:২২


বাংলাদেশ সরকারের নিয়োগ দর্শন: সঠিক মানুষ, ভুল চেয়ার। ভুল মানুষ, সঠিক চেয়ার। এবং কিছু ক্ষেত্রে, ভুল মানুষ, ভুল চেয়ার।একটা দেশ কীভাবে বোঝা যায়? অনেকে বলেন জিডিপি দেখে। অনেকে বলেন... ...বাকিটুকু পড়ুন

আমার একটু ঘুম দরকার

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৮ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


আমার একটু ঘুম দরকার—
শান্তির, স্বস্তির গভীর এক ঘুম।
গা এলিয়ে, পা ছড়িয়ে দিয়ে
নিবিড়, নির্বিঘ্ন এমন এক ঘুম;
যে ঘুম পশুপাখির ডাক, মেঘের গর্জন,
বা বাঁশির সুরেও কখনও ভাঙবে না।

প্রভাত থেকে নিশীথ—বিরামহীন পথচলা,
ভাবনারা অহর্নিশ... ...বাকিটুকু পড়ুন

মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা

লিখেছেন ডঃ এম এ আলী, ১৯ শে মার্চ, ২০২৬ ভোর ৪:৫৭


মশা কামড়ায় রে, কামড়ায় ইরানী মশা
সীমানা পেরিয়ে নীরবে হামলা চালায়
কেউ বলে ড্রোন, কেউ বলে গুপ্তচর
আঁধার রাতে আদান-প্রদান করে খবর!

এর হুলের যন্ত্রণায় আইরন ডোমও কাতরায়
মিসাইলও ভাবে এই যুদ্ধে কে... ...বাকিটুকু পড়ুন

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

×