ভাল থাকি.........ভাল থাকবো
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আনন্দ, বেদনা মিলেই জীবন। জীবনে হতাশা আসবেই। অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা পরিস্থিতি মোকাবেলাও করে ফেলি। যখন কষ্টের দিনগুলি অতিবাহিত করি তখন তা যত কম সময়ের জন্যই হোক না কেন ব্যাপ্তিটা অনেক দীর্ঘ মনে হয় অথচ আনন্দের মুহূর্তগুলো সবসময় মনে হয় ক্ষণস্থায়ী। বিষয় সেটা নয়। কষ্টের মুহূর্তগুলি যখন ভরা থাকে সন্দেহ, ঈর্ষা, ঘৃণায় তখন অনেক সময় সেই পরিস্থিতি মোকাবেলার মনোবল হারিয়ে ফেলি আমরা। প্রথন প্রথম হয়তো চেষ্টা চালানো হয় ভুলগুলো সংশোধনের.........কিন্তু কতদিন? জীবনে ভাল থাকাটা সত্যিই খুব জরুরী। নিজে ভাল থাকলে অন্যকেও ভাল রাখতে পারবো। কিন্তু নিজেই যদি সারাক্ষণ অস্থির থাকি তাহলে সমস্ত কিছুই যে এর দ্বারা প্রভাবিত হবে। ঠিক করেছি, যত বাধাই আসুক বিচলিত হবনা।ভাল থাকার, মানসিকভাবে সুস্থ থাকার, সুস্থ চিন্তা করার আপ্রাণ চেষ্টা করবো।আমি খেয়াল করে দেখেছি যখন আনন্দে থাকি তখন জীবনী শক্তিতে ভরপুর থাকি।কোন কাজে অসফলতাও আমাকে দুর্বল করতে পারেনা। আমি বুঝে গেছি, যারা আমার খুব কাছের তারা কেও এ বিষয়ে আমাকে সাহায্য করতে পারবেনা।তাই সবার কাছ থেকে কষ্টগুলি গোপন করে রাখি। থাকনা সেগুলো একান্ত আমার হয়ে। ..................সৃষ্টিকর্তার কাছে প্রতিদিন প্রার্থনা জানাই তিনি যেন আমাকে আরো বেশি মনোবল দান করেন আর সবাইকে যেন শান্তিতে রাখেন।...............ভাল থাকাটা যেন ছোঁয়াচে রোগের মত হয়।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন