ইয়াহু.........পৌঁছে গেলাম অফিসে
২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সকালে বাসা থেকে বের হবার আগেই ঠিক করে রেখেছিলাম যে অবরোধে বাসের অপেক্ষা করবোনা, হেঁটেই অফিসে চলে যাবো। হাজীপাড়া থেকে গুলশান ১ এ আর এমন কী দূর। তবে ভয়ও ছিল ক্লান্ত হয়ে যাব কিনা! সকাল সাড়ে সাতটায় রওয়ানা দিয়ে হাতির ঝিল দিয়ে ধীরে ধীরে হেঁটে অফিসে পৌঁছে গেলাম এক ঘণ্টা দশ মিনিটে। একটুও ক্লান্ত লাগেনি। বরং চারিপাশটা উপভোগই করছিলাম। সূর্য মামা মাথার পেছনে ছিল আর আবহাওয়াও ছিল ঠাণ্ডা। সুতরাং জার্নিটা মন্দনা। ঠিক করেছি বিকালেও একই পথে হেঁটে যাব। কারন, ভাল করেই জানি বাসের অপেক্ষা করে লাভ নেই। আমার পুরুষ ভাইয়েরাই বাসে উঠতে হিমশিম খাচ্ছে আর আমি কোন ছার! রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাইনা। কবে রাস্তায় লাশ হয়ে পড়ে থাকব তাও জানিনা।পথে আসতে আসতে মানুষের ভোগান্তি দেখেছি। যাদের অফিস দূরে তারা কী উপায় বের করবেন, আদৌ পোঁছাতে পারবেন কিনা জানিনা।........... আসলে আমি শুধু স্বার্থপরের মত যে কোন মূল্যে নিজের সময়গুলো উপভোগ করতে চাই। বুঝতেই পারছেন আমি এতে সফল হয়েছি।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন