somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি চাইনা আমাকে মনে রাখো তুমি

২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমি চাইনা
আমাকে মনে রাখো তুমি
অকারণ কবিতায় কিংবা আলগোছ অবহেলায়,
আমি চাইনা
হঠাৎ শুধুই পড়ে যেতে মনে তোমার
এলোমেলো শপিং এ কিংবা রেস্তোরার ধুমায়িত কফিকাপে,
আমি চাইনা
তোমার ড্রেসিং টেবিলের আয়নায়
সেটে রাখা নীলটিপ খুলে নিয়ে কপালে পরবার সময়
হঠাৎ মনে পড়ুক আমাকে তোমার,
আমি চাইনা
তোমার দীঘল চুলে রাতবেণী বাঁধার ক্ষনটুকুতে
আঙ্গুলগুলোর আকুলিবিকুলি তৎপর চপলতার মুহুর্তস্মৃতি হতে,
আমি চাইনা
আমাকে শুধুই করুনা করো তুমি
একজন ভালোবাসার ভিখিরী কিংবা কাঙ্গালের মত-
আমি চাইনা
তোমার দয়া দাক্ষিন্য কিংবা অতি সাধারণ সহজ বা মেকি মায়া
যা তোমার অনেক আছে, অনেকের জন্যই-

আমি চাই
ঝুম বরষার বৃষ্টিস্নাত রাত্রীরে আমাকে ভেবে
তোমার বুকের ভেতরে একরাশ কান্না উথলে উঠুক-
আমার অজানা অচেনা বেদনার অজ্ঞাত অশ্রুবান
আঘাত হানুক তোমার বুকে।
বাঁধ ভেঙ্গে যাক , ছড়িয়ে পড়ুক সে জলরাশি
ভাসিয়ে নিক তোমাকে থই থই।
আমার দুঃখ, বেদনা, ভালোবাসা বা ভালো লাগারা
একাকার হয়ে যাক তোমার হৃদয়ে-

আমি চাই
কোনো এক বসন্ত বিকেলে
তোমার জানালায় উড়ে আসা একটা রঙ্গিন কাঁচপোকা হতে
তোমার খোলাচুলে উড়ে এসে বসলেই বুঝবে সে আমি
হু হু হাহাকার আর কান্নায় ভেঙ্গে পড়বে তখন তুমি।
তোমাকে ঘিরে উড়ে উড়ে গান শোনাবো আমি
চৈতালী বাতাসে উড়বে দরজার পর্দা তোমার
বারান্দায় টবে দুলবে হলুদ কমলা গাঁদাফুল আর নীল অপরাজিতা
সে রঙ্গিন বর্নালী সন্ধা্য আমাকে ভেবে অঝর কাঁদবে তুমি।

আমি চাই
শরতের কাঁশবনের ধারে
সঙ্গীর সাথে খেয়ানৌকায় আনন্দ ভ্রমনে ভেসে যাবে যখন
তোমার সে ময়ুরপঙ্খী নাওয়ের গলুই এ
একটা দুঃখী মাছরাঙ্গা হয়ে বসবো আমি
তুমি ঠিক চিনে ফেলবে আমাকে।
সাদা মেঘের ভেলারা তখন আকাশে
আর তোমার বুকের গভীরে তখন শুধু আমি আর আমি।
ঢোক গিলে ফেলবে সব চাপা কষ্টগুলো।

আমি চাইনা শুধুই মনে রাখো আমাকে তুমি
আলগোছ অবহেলায় একজন কাঙ্গাল বা ভিখারীর মত
আমি চাই আমার জন্য তোমার বুকের মধ্যে খুব খুব কষ্ট হোক
হাহাকার উঠুক, জ্বলুক হুতাশন
আমি চাই-
আমাকে তুমি মিস করো-
খুব খুব মিস করো আমাকে তুমি আমৃত্যু, আজীবন।
মরণের ওপারেও-

সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৯
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাপের ওজন কমিয়ে ভারী করো নেকির পাল্লা, ও রব=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫০


বহু পাপে জীবন হয়ে গেল আধেক পার,
জেনেও না জানার ভান ছিল,
মোহ আঁকড়ে ধরে রেখেছি, ধরার সুখে যে আচ্ছন্ন!
পাপ জেনেও পাপ সমুদ্দুরে কেটেছি হরদম সাঁতার!

চোখের পাপ, হাতের পাপ, আহা ঠোঁটেরও যে... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

সবিই জানে চিলে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৯


কি খেলা খেলছি মুই
নাকে সরিষার তেলদিয়ে
তবুও চোখে ঘুম আসে না
সারা রাত ধরে খাচ্ছি খই
কি খেলা খেলছি মুই!
আনন্দটা পেট ব্যথার মতো না
যেখানে খেয়ে যায়, বাঘ পানি-
কুমিরটা ও অপেক্ষায় থাকে
জলে জলহস্তী... ...বাকিটুকু পড়ুন

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×