ভালো থাকো প্রিয়তমা
০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তোমার মন খারাপ মানে
বিশাল একখন্ড আইসবার্গে
আটকে যাওয়া টাইটানিক
আমি দ্বিখন্ডিত জলযান
ভাসমান, হাবুডুবু।
তোমার মন খারাপ বলে
থেমে গেলো নদী, সাগরে উঠলো
জলোচ্ছাস, ভেঙ্গে যায় পাড়,
টাল মাটাল দিগবিদিগ
সর্বশ্রান্ত সন্ন্যাসী পথিক।
তোমার মন খারাপ তাই
কবিতার খাতারা আজ নিশ্চুপ
কলমের কালি অশ্রুত কথা বলে
মৌন, নির্বাক, দেখা যাক
পাথরে কি ফোটে ফুল ?
তোমার মন খারাপ
চাই শুষে নিতে সবটুকু
পাপ, দুঃখ, তাপ
চোখ মুদে শুয়ে থাকো প্রিয়তমা
চুপচাপ, অনঢ় অপরূপ।
অধরে অধর, প্রগাঢ় নিশ্বাস আর
আকন্ঠ চুমুক চুম্বনে
ফুটুক অজস্র গোলাপ
হৃদয় গহীনে নাচুক বনময়ুরী
আনন্দে জাগো প্রিয়তমা।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের সাধারণ ও অসাধারণ জনগণ সহ সকল প্রকার সংবাদ মাধ্যম “মত প্রকাশের স্বাধীনতা”র জন্য প্রায় যুদ্ধ করছেন। মত প্রকাশের সামান্য নমুনাচিত্র হিসেবে একটি সংবাদের ভিডিও চিত্র তুলে ধরছি।...
...বাকিটুকু পড়ুনআমাদের দেশের বিখ্যাত চরমোনাইয়ের প্রাক্তন পীর সাহেব, মাওলানা ইসহাক, যিনি বর্তমান পীর রেজাউল করিম সাহেবের দাদা, এর লেখা একটা বই , "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা"। এ বইটার... ...বাকিটুকু পড়ুন

আপনার দিনের পর দিন ধর্মীয় লেখা পোস্ট করার কারণে -
হয়তো, আপনার কম্পিউটারটি স্বর্গে যেতে পারে।
কিন্তু, আপনার নিজে স্বর্গে যেতে হলে -
আপনার নিজের ধর্ম কর্ম করতে হবে।
ঠাকুরমাহমুদ
ঢাকা, বাংলাদেশ
...বাকিটুকু পড়ুন" আমার মা,আমার পৃথিবী "
মাঝেমধ্যে হঠাৎ করেই মাগো তুমি আমার স্বপ্নে এসে আমার হ্রদয় ছুঁয়ে যাও। সেদিন সারাটাক্ষন আমি আমার মায়ের মাঝে ডুবে থাকি। কোনো কাজে মন বসাতে পারিনা।
কিশের এতো... ...বাকিটুকু পড়ুন
সাম্প্রতিক সময়ের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডগুলো বেশ মজার। ট্রল আর মিমসের দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে যা আমাদের বিনোদনের খোরাক জোগায়। ওপরের তালিকার সাথে আরও কিছু চলমান মিমস... ...বাকিটুকু পড়ুন