আমি বাড়ি ফিরে বোনকে বললাম
-রেডি হও শশুর বাড়িতে যাওয়ার জন্য।
বোন বলল
-আমি যাব না।
আমি কাছে গিয়ে গালের উপর এক চিমটি দিয়ে বললাম
-যাবি না মানে?
ও রেগে গিয়ে বলল
-চিমটি মারলা ক্যান?আর
চিমটি দেয়ার আগে কি ভাবতে ছিলা?
আমি বললাম
-তোকে একটা গল্প বলি। তুই যখন খুব ছোট ছিলি, মাটিতে থাকতি না। সারাক্ষন কোলে কোলে রাখতে হত। তাই স্বাভাবিক ভাবেই স্কুল থেকে আসার পর তোকে কোলে নেয়ার দায়ীত্ব আমার উপর থাকতো, তোর জন্য আমার খেলাধূলা সব বন্ধ হয়ে গিয়েছিল।মাঝে মাঝে যখন খুব বিরক্ত হয়ে যেতাম, তখন তোকে চিমটি দিতাম ।তুই তো কিছুই বলতে পারতি না শুধু কান্না করতি আর ওমনি আম্মু দৌড়ে এসে তোকে কোলে নিত, আমিও মুক্তি পেতাম। তোকে কোল থেকে নামানোর এটাই ছিল একমাত্র উপায়। আজ তাই বাড়ি থেকে নামানোর জন্য চিমটী মারলাম।
গল্প শেষ হতেই বোনটা আমার হেসে দিল। কিন্তু আমি হাসতে পারলাম না।
তখন ও চিমটি খেয়ে কাদতো অথচ আাজ আমি চিমটি দিয়ে কাঁদছি।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



