somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার এক হিন্দু বন্ধুর সাথে কথোপকথন

০৩ রা মার্চ, ২০১৩ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে আমার ছোটবেলার বন্ধু , তার সাথে আমার প্রথম পরিচয় হয় ক্লাস থ্রীতে , তারপর একসাথে কাটিয়েছি অনেকগুলো সময় । সত্যি কথা হলো , ওকে ছাড়া আমার বিকেলের চা খাওয়াটা কখনই পরিপূর্নতা পায়না এবং এই কথাটা ওর ক্ষেত্রেও সত্য সেটা আমি জানি । ও আমার বন্ধু ,এর মধ্যে কোন হিন্দু মুসলিম ছিলোনা , কিন্তু আজ ঠিকই আসলো ।
আজ প্রতিদিনের মত , চা খাওয়া শেষে ও বললো “দোস্ত আমি আর এই দেশে থাকবোনা” । আমি বললাম কই যাবি , ও বললো “যদি একা যেতে পারতাম তাহলে ইউরোপের কোথাও , কিন্তু যদি যাই তাহলে পরিবার সহ যেতে হবে আর সেক্ষেত্রে ইন্ডিয়া ছাড়া আর কোথাও যেতে পারবোনা ”।
ওর কথার সবটুকুই আমি বুঝলাম , ওর কস্টও আমি বুঝলাম , কিন্তু ওকে সান্তনা দেয়ার জন্য বললাম “হারামজাদা প্রত্যেক ঈদের দিন সাতসকালে আমার বাসায় আইসা বইসা থাকোস সেমাই খাইতে , ঐ দেশে গেলে কেউ তোরে খাওয়াবেনা , আর তুই যদি ইন্ডিয়াতে চলে যাস আমি পুজোর সময় আন্টির হাতের বানানো নাড়ু খাবো কিভাবে ”
ও হাসলো । আমি বললাম “একদিন তো আমাকে খুব চো**তা হিন্দি ছবি না দেখতে , হিন্দি গান না শুনতে , আর একবার শুনলাম তুই নাকি ইন্ডিয়ার বিরুদ্ধে সাইবার যুদ্ধ করোস , আজ তুই শালা পল্টি মারলি ”
ও বললো “এই দেশের বেশীর ভাগ মানুষ আমাকে যতটা না বাংলাদেশী তার থেকে আমাকে “হিন্দু” হিসেবে ভাবতেই বেশী স্বাচ্ছন্দ্য বোধ করে , এই দেশে হিন্দু হিসেবে আমাকে মারলে , আমাদের বাড়ি ঘর পোড়ালে কোন অপরাধ হয়না ”
আমি বললাম “ব্যাটা বাঞ্চোত (আমরা গালি ছাড়া কখনো কাউকে সম্বোধন করিনা) হাতে গোনা কয়েকটা মানুষের জন্য তুই এই দেশ এবং আমাদের ধর্মকে দোষ দিতে পারোস না”
ও বললো “ তুই ঠিকই বলছিস এই দেশে বেশীরভাগ মানুষ অসাম্প্রদায়িক , যারা সাম্প্রদায়িক তাদের সংখ্যা খুবই কম , কিন্তু ঐ কম সংখ্যক মানুষের হাতে অস্ত্র আছে , তারা মানুষ খুন করতে পারে , ওদের একটা বাল ছিড়ার ক্ষমতা তোদের নাই , কারন তোরা নিরীহ তোরা মানুষকে আঘাত করতে শিখস নাই , আমি জানি আমাকে আঘাত করলে তুই ঠিকই প্রতিবাদ করবি কিন্তু তুই ওদের অস্ত্র আর ধর্মীয় হাতিয়াড়ের সামনে প্রতিবাদ করতে পারবিনা , চাইলেও পারবিনা , আর এক শ্রেনীর মানুষ আছে শুধু রাজনীতির জন্য চুপ থাকবে বড়জোড় সামান্য মেকি কান্না করবে , কিন্তু কিছুদিন পরে সবই ভুলে যাবে এবং আমার হত্যাকারীরা বীরের বেশে রাস্তায় ঘুরে বেড়াবে আর সেইসব রাজনৈতিক ব্যাক্তিরা তাদের তোষামোদ করবে”
ওর কথাগুলো শুনতে শুনতে আমার কন্ঠ ভারী হয়ে আসছিলো ।
ও বললো “আজ ওরা মন্দির পোড়াচ্ছে , হয়তো একদিন সেই যায়গায় মসজিদ হবে , আজ হয়তো আমাকে খুন করা হবে কিন্তু তুই হা***ত ঠিকই বেচে থাকবি , কিন্তু মনে রাখিস তুই বেচে থাকলেও তোর পরবর্তী বংশ হয়তো বাচতে পারবেনা , আজ যারা হিন্দু হিসেবে আমাদের মারছে , তারাই তোর সন্তানদের মারবে শিয়া বা সুন্নী হিসেবে , আর মারবে ঐ মসজিদেই”

আমার গলা দিয়ে কোন শব্দ বের হচ্ছিলনা , ভাবছিলাম কি বলবো , এর মধ্যেই দেখি আমার সেই কঠিন মানসিকতার বুন্ধুটি গোপনে চোখের জল মোছার চেস্টা করছে ।
আমি অনেক কস্টে বললাম “সিগারেট খাবি ” ও মাথা নাড়ালো । আমি একটা সিগারেট ধরালাম , দুইজনে একটা সিগারেট শেয়ার করতে করতে আমার বাড়ি পর্যন্ত আসলাম , পথে কেউ আর কোন কথা বললাম না । আমার বাসার সামনে আসতেই ও কালকে দেখা হবে বলে খুব দ্রুত চলে গেলো ।
আমি বাসায় ফিরলাম , আর শুধুই একটা কথাই ভাবতে লাগলাম , আমি কি পারবোনা ওর সাথে সিগারেট শেয়ার করতে ? আমি কি পারবোনা ওর সাথে চায়ের দোকানে আড্ডা দিতে ? প্রশ্নের কোন উত্তর নেই
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×